নিউজ পোল ব্যুরো: সকালের শুরুতেই যাত্রীদের সামনে বিপত্তি। শুক্রবার সকাল থেকেই হঠাৎই বন্ধ হয়ে যায় IRCTC-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ (IRCTC website crash, IRCTC app down)। ফলে যারা তৎকাল টিকিট (Tatkal Ticket Booking) কেটে ছুটি কাটাতে বা বাড়ি ফিরতে চাইছিলেন, তাদের পড়তে হয়েছে প্রবল সমস্যায়। পেজ খুললেই দেখা যাচ্ছে, ‘Service Unavailable’ লেখা। রেলের তরফে এই সমস্যা কবে কাটবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি।
উৎসবের মরশুমে (Festival Season Travel Rush) টিকিট পাওয়ার হাহাকার নতুন কিছু নয়। কালীপুজো, ছটপুজোর আগে থেকেই বহু মানুষ বাড়ি ফেরার বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রাখেন। অনেকে নির্ভর করেন তৎকাল কোটা বা তৎকাল টিকিট কাটার উপর। নির্দিষ্ট সময়েই শুরু হয় এই বুকিং। শুক্রবার সকালেও বহু যাত্রী ঠিক সেই সময়েই টিকিট কাটতে যান। কিন্তু লগ ইন করতেই দেখা দেয় বিপত্তি—খুলছেই না ওয়েবসাইট বা অ্যাপ (IRCTC login error, IRCTC service unavailable)। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেও মেলেনি কোনও সাড়া। ফলে কার্যত বন্ধই ছিল গোটা বুকিং প্রক্রিয়া।

এই পরিস্থিতিতে বিরক্ত যাত্রীরা একের পর এক সোশ্যাল মিডিয়ায় (Social Media Reaction) ক্ষোভ উগরে দেন। একাধিক ব্যবহারকারী এক্স (X platform) হ্যান্ডেলে অভিযোগ জানান, সকাল থেকে তারা চেষ্টা করেও টিকিট বুক করতে পারেননি। অনেকের মতে, এই সময়টায় এমন বিভ্রাট অস্বাভাবিক কিছু নয়। কারণ, উৎসবের ভিড়ে একইসঙ্গে বিপুল সংখ্যক ইউজার সাইটে ঢোকার চেষ্টা করায় (High traffic load) সার্ভার ক্র্যাশ করে যায়।
প্রসঙ্গত, সম্প্রতি তৎকাল বুকিংয়ের সময় ও নিয়মে কিছু পরিবর্তন এনেছে রেল (Tatkal Booking New Rules)। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয় এসি (AC Tatkal Booking) কোটা বুকিং, আর ১১টা থেকে শুরু হয় নন এসি (Non AC Tatkal Booking) বুকিং। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ৩০ মিনিট কোনও এজেন্ট (Agents Booking Time Restriction) বুকিং করতে পারেন না। অর্থাৎ এসির টিকিটের ক্ষেত্রে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় এজেন্টদের, আর নন এসির ক্ষেত্রে ১১টা ৩০ পর্যন্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
কিন্তু এদিন ঠিক সেই গুরুত্বপূর্ণ সময়টাতেই অচল ছিল সাইট ও অ্যাপ (Website Down During Peak Hours)। ফলে হাজার হাজার যাত্রী টিকিট বুক করতে ব্যর্থ হয়েছেন। যদিও রেলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি আসেনি, তবে সূত্রের খবর অনুযায়ী অতিরিক্ত লোডই এই বিভ্রাটের মূল কারণ (Server Crash Issue)। যাত্রীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে ঠিক হবে বুকিং সিস্টেম।
