বারুইপুরকাণ্ডে শোকার্ত পরিবারের পাশে অগ্নিমিত্রা-লকেট! সুবিচার না মেলা পর্যন্ত পাশে থাকার জোরালো বার্তা! সুবিচার না মেলা পর্যন্ত পাশে থাকার জোরালো বার্তা!

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বারুইপুরের সেই অভিশপ্ত পুকুরের কালো জল আর এগারো বছরের বালিকার নিস্তেজ দেহের রক্তমাখা ক্ষতগুলো এখনও শুকোয়নি। গোটা এলাকা যখন ক্ষোভে, কান্নায় আর আতঙ্কে কাঁপছে, ঠিক তখনই আজ মঙ্গলবার সকালে নির্যাতিতার ভাঙা ঘরে এসে পৌঁছালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল! তাঁর সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র। মেয়ের ওপর চলা সেই কামড়, আঁচড় আর ধর্ষণের পাশবিক অত্যাচারের বিবরণ শুনে শিউরে উঠছেন তাঁরাও।

সুত্রের খবর অনুীয়ায আজই বারুইপুরের এই তপ্ত মাটিতে পা রাখছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! প্রশাসনের ব্যর্থতা আর পুলিশের গাফিলতি নিয়ে যখন চারদিকে আঙুল উঠছে, তখন মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার রাতে পুলিশ যদি একটু তৎপর হতো, তবে হয়তো বস্তাবন্দি অবস্থায় জলের নিচে দম আটকে মেয়েটিকে মরতে হতো না— এই জ্বলন্ত ক্ষোভের আগুনে ঘি পড়তে চলেছে আজ।

শুভেন্দুর আগমনে কি বারুইপুর কাণ্ডে কোনো নতুন বিস্ফোরক তথ্য ফাঁস হতে চলেছে? কামড়, আঁচড় আর পাশবিক ধর্ষণের পর মেয়েটির মাথা দেওয়ালে সজোরে ঠুকে মগজ অব্দি নাড়িয়ে দিয়েছিল খুনিরা। রক্তমাখা নিস্তেজ দেহটা যখন বস্তায় ভরে ছুঁড়ে ফেলা হয়, তখন পুকুরের কালচে জলে দম আটকে, তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ হয়ে যায় এগারো বছরের নিষ্পাপ প্রাণটি। আজ আদালতে মূল হোতা আনন্দ মুখ খুললেই বেরিয়ে আসবে আসল সত্য, আজ বারুইপুর থেকে কী বার্তা দেবেন শুভেন্দু? নজর রাখছে গোটা বাংলা!