নিউজ পোল ব্যুরো: শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে গিয়েছে। ফেব্রুয়ারির শেষ প্রান্তে এসে রাজ্যজুড়ে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতে আর সেই চেনা কনকনে শীত নেই। ভোরবেলায় সামান্য ঠান্ডার পরশ মিললেও বেলা গড়াতেই উধাও শিরশিরানি। আবহাওয়ার এই ঘনঘন পরিবর্তনের মাঝেই সামনে এল নতুন বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) ও নিম্নচাপের সতর্কতা (Low Pressure Alert)। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। বর্তমানে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। তবে এখানেই শেষ নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই অঞ্চলে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত মিলেছে (Weather Update)।
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহের শুরু থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার থেকেই আবহাওয়ার মেজাজ বদলাতে পারে (Weather Update)। দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও পরিস্থিতি প্রায় একই থাকবে (South Bengal Weather Update)। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও আকাশ মেঘলা থাকার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও (North Bengal Weather) আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন কুয়াশার (Dense Fog Alert) সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বেশি কুয়াশা পড়তে পারে। অন্য জেলাগুলিতেও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ কিছুটা বজায় রয়েছে (North Bengal Weather Update)। তবে সার্বিকভাবে রাজ্যে বসন্তের আগমনী সুর শোনা যাচ্ছে। আগামী সাত দিন তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি ও কুয়াশার কারণে আবহাওয়া থাকবে কিছুটা অনিশ্চিত। ফলে বাইরে বেরোলে সতর্ক থাকাই শ্রেয় (Weather Update)।
