নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রে (Sunday Horoscope) বৃহস্পতি ও শুক্রকে অত্যন্ত শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই দুই গ্রহের অবস্থান ও দৃষ্টির পরিবর্তন মানবজীবনের নানা ক্ষেত্রে ধন, কর্ম, সম্পর্ক ও সৌভাগ্যে গভীর প্রভাব ফেলে। যখনই বৃহস্পতি ও শুক্রের মধ্যে বিশেষ কোনও জ্যোতিষীয় যোগ তৈরি হয়, তখন তার প্রভাব মেষ থেকে মীন সমস্ত রাশিতেই কমবেশি অনুভূত হয়।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, রবিবার ২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৮টা ৫৯ মিনিটে বৃহস্পতি ও শুক্র পরস্পরের থেকে ১২০ ডিগ্রি দূরত্বে অবস্থান করবে। এই ত্রিকোণ অবস্থান থেকেই গঠিত হবে অত্যন্ত শুভ নবপঞ্চম রাজযোগ। জ্যোতিষ (Sunday Horoscope) মতে, এই যোগ সৌভাগ্য বৃদ্ধি, অর্থাগম, কর্মক্ষেত্রে উন্নতি এবং সামাজিক সম্মান এনে দিতে সক্ষম। তবে সব রাশির ক্ষেত্রে এর ফল একরকম নাও হতে পারে—কিছু রাশির জীবনে আসবে সাফল্যের সুবাতাস, আবার কিছু রাশিকে (Sunday Horoscope) থাকতে হতে পারে সতর্ক।
নবপঞ্চম রাজযোগ কী?
যখন কোনও দুটি গ্রহ একে অপরের থেকে নবম ও পঞ্চম স্থানে বা ১২০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন নবপঞ্চম রাজযোগ তৈরি হয়। এটি অত্যন্ত শুভ যোগ, যা ভাগ্যোদয়, জ্ঞান, আর্থিক উন্নতি এবং জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: Saturday Rashifal: শনির কুদৃষ্টি ঘুচবে, এবার ভাগ্যে সোনায় সোহাগা! ঢাইয়ার প্রকোপ কাটিয়ে ফিরছে সুদিন
এই তিন রাশিতে আসতে পারে সৌভাগ্যের জোয়ার
কুম্ভ রাশি
এই রাজযোগ কুম্ভ রাশির জাতকদের জন্য ভাগ্য সহায়ক হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, আর্থিক অবস্থার শক্ত ভিত তৈরি হবে। নতুন কাজ বা প্রকল্পে সাফল্য মিলতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোনিবেশের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি মিলবে এবং প্রশংসা অর্জন করবেন। নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে সৃজনশীল বা ব্যবসায়িক ক্ষেত্রে। দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া বাড়বে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায় উন্নতি ও মুনাফা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। পরিবার থেকে সহযোগিতা পাবেন। অবিবাহিতদের জীবনে বিয়ের যোগ তৈরি হতে পারে। মানসিক স্থিরতা ও পারিবারিক সুখ বৃদ্ধি পাবে।
সার্বিকভাবে, বৃহস্পতি ও শুক্রের এই নবপঞ্চম রাজযোগ বহু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের দ্বার খুলে দিতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এই শুভ শক্তির পূর্ণ সদ্ব্যবহার করা সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
