Thursday Predictions: তুলা থেকে মীন রাশি ভাগ্যের চাবিকাঠি খুলছে নাকি সতর্কতার ঘন্টা বাজছে?

রাশিফল

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ গ্রহদের অবস্থান ও দৃষ্টিকোণ আজ রাশিচক্রের (Thursday Predictions) শেষ ছয় রাশির জীবনে নানা রঙের প্রভাব ফেলতে চলেছে। কর্মজীবন থেকে শুরু করে পারিবারিক সম্পর্ক (Family), আর্থিক সঞ্চয় থেকে প্রেমের সমীকরণ—সব কিছুতেই আজ রয়েছে উত্থান-পতনের আভাস। চলুন জেনে নিই আপনার রাশির আজকের ভাগ্যচিত্র।

আরও পড়ুন: Wednesday Rashifal: মেষ সহ পাঁচ রাশিতে লাভের সম্ভাবনা

তুলা রাশি (Libra): আজ কর্মস্থলে (Thursday Predictions) সহকর্মী বা ঊর্ধ্বতনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই কথা বলার আগে ভেবে নিন। ব্যবসায়ীরা (Business) আজ লাভের মুখ দেখতে পারেন, বিশেষ করে যারা নতুন চুক্তিতে যাচ্ছেন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ে মন দিন। পড়ুয়াদের জন্য সময়টা একটু চাপের, মনোযোগ বাড়াতে হবে। পরিবারের একজন সদস্যের স্বাস্থ্যে অবনতি দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশি (Scorpio): আজ কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব (Thursday Predictions) বাড়বে, এবং আপনাকে তা যথাযথভাবে সামলাতে হবে। যৌথ ব্যবসায় না যাওয়াই ভালো, কারণ এতে ক্ষতির আশঙ্কা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, ধার না নেওয়াই শ্রেয়। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল, তবে সন্তানের বিষয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে। ধৈর্য ধরুন।

ধনু রাশি (Sagittarius): পেশাগত জীবনে (Joblife) আজ আপনি প্রশংসা অর্জন করতে পারেন। নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্য দিনটি শুভ। ফাইনান্সিয়াল স্কিমে (Financial Scheme) বিনিয়োগ লাভজনক হতে পারে, তবে যাচাই করে নিন। পড়াশোনার ক্ষেত্রে কিছু বিষয় বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু চেষ্টা করলে ফল মিলবে। দাম্পত্য জীবনে রয়েছে আনন্দ ও মিলনের মুহূর্ত।

মকর রাশি (Capricorn): আজ মন থাকবে কাজমুখী, যা আপনাকে এগিয়ে নেবে সঠিক পথে। তবে কাউকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার না করাই ভালো। ব্যবসায় ভালো অর্ডার আসতে পারে। খরচ করার আগে ভবিষ্যতের কথা ভাবুন, বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে মন বসবে না—তাই বাড়তি মনোযোগ প্রয়োজন। বাড়িতে অতিথি আগমন হতে পারে।

কুম্ভ রাশি (Aquarius): কাজের চাপ আজ একটু বেশি হলেও আপনি দক্ষতার সঙ্গে তা সামলে নেবেন। ব্যবসায় নতুন অংশীদার পেতে পারেন, তবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন। বাড়িতে খরচ বাড়তে পারে, বিশেষত কেনাকাটার কারণে। পড়াশোনায় নতুন কোর্স বা স্কিল শেখার সময় এসেছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও পুরনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে।

মীন রাশি (Pisces): সহকর্মীর পাশে দাঁড়ানোর জন্য আপনার আজ সম্মান বাড়বে। ব্যবসায়ে কোনও আকর্ষণীয় প্রস্তাব এলেও হাতছাড়া না করাই ভালো। সঞ্চয়ের বিষয়ে পরিকল্পনার জন্য কোনও অর্থ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। শিক্ষার্থীরা আজ কঠোর পরিশ্রম করলে ফল ভালই হবে। পারিবারিক ক্ষেত্রে উত্তেজনার সম্ভাবনা থাকলেও আপনি তা শান্ত করতে পারবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT