নিউজ পোল ব্যুরো: আকাশের মুখ ভার আর থামছে না বৃষ্টি (Bengal Rain Forecast)। টানা বৃষ্টিপাতে নাকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষ। শহর থেকে গ্রাম—জমা জল আর অবিরাম বর্ষণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। অফিসযাত্রা, বাজারহাট, এমনকি স্কুল-কলেজেও উপস্থিতি কমছে।
আরও পড়ুন: Weather Forecast: বিশাল দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার আকাশে
আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, বাংলার ওপর যে নিম্নচাপের (Low Pressure) ঘনঘটা ছিল, তা আপাতত সরে গিয়েছে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে। তবে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কাটেনি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ এখনও রয়ে গিয়েছে মেঘে ঢাকা, সঙ্গে চলেছে থেমে থেমে বৃষ্টির দাপট।
আজ, বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস (Bengal Rain Forecast) রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। অন্যদিকে, কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly) সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী সোমবার, অর্থাৎ ১৪ জুলাইয়ের আগে আবহাওয়ার (Weather) তেমন কোনও পরিবর্তন নেই। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এই বৃষ্টির দাপট। মেঘলা আকাশ, স্যাঁতসেঁতে আবহাওয়া এবং ভেজা সকালই হয়ে উঠছে নতুন স্বাভাবিক। উত্তরবঙ্গের অবস্থাও খুব একটা আলাদা নয়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সম্ভাবনার পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া (Bengal Rain Forecast)। সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কতা—এই আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
