নিউজ পোল ব্যুরো: বাণিজ্য সম্মেলনে প্রতিনিধিত্ব করতে কলকাতায় এসে পৌঁছলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)। পহেলগাঁও হামলার পর প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হবে সাক্ষাৎ। বৃহস্পতিবার নবান্নে বৈঠক হওয়ার কথা রয়েছে।
কলকাতার মাটিতে পা রাখার পরেই স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে প্রশ্ন করা হয় জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে। তারই জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, “সেখানকার পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে সরকার নজর রাখছে।” ২২ এপ্রিল হামলা হলেও কেনও এখনও চার জঙ্গি ধরা পড়ল না তা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেছেন, “পাহাড়িপথে অপরাধীদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন। তাই জন্য সময় লাগছে।” তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্ধারিত কর্মসুচি নিয়ে মুখ খোলেননি তিনি। তবে ওমর আব্দুল্লাহ এটা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের পরেই তিনি বিষয় জানাবেন। জানিয়ে রাখা ভালো জঙ্গি হামলায় বাংলার দুই জনের মৃত্যু হয়েছে। তা নিয়েও কথা হয় কিনা সেই দিকে নজর থাকছে সকলের।
আরও পড়ুন: Bridge Collapses: নিজ রাজ্য গুজরাটে ব্রিজ বিপর্যয়ে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
সূত্রের খবর, এই উচ্চপর্যায়ের বৈঠকে মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সম্প্রতি কাশ্মীরে হওয়া জঙ্গি হামলা (Kashmir Issue) এবং এই সংকটে মমতার মানবিক হস্তক্ষেপ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, মানস ভুঁইঞা-সহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছিল রাজৌরি, পুঞ্চ-সহ হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে। এই রাজনৈতিক ও মানবিক বার্তা কাশ্মীরবাসীর হৃদয় ছুঁয়ে যায়। ওমর আবদুল্লা (Omar Abdullah) এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে পারেন তার এই উদ্যোগের জন্য। পাশাপাশি, ভোটার তালিকা সংশোধন, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, এবং বিরোধী জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও হতে পারে বিশদ আলোচনা। বিশেষত, ২০২৪ লোকসভা নির্বাচনের পরে বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক সমীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা হয়ে উঠেছে কেন্দ্রীয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
