Ayush Death Case ঘিরে তীব্র Protest, ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা।

অপরাধ দেশ শিক্ষা

নিউজপোল ব্যুরো: নাকতলার মহর্ষি বিদ্যামন্দিরে তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্কুলের সামনে প্রতিবাদ জানানো্র জন্য জড়ো হন অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিস্থিতি এতটাই চাঞ্চল্যকর হয়ে ওঠে যে, একসময় স্কুল চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা পরিণত হয় ।

পরিবারের অভিযোগ, অসুস্থ হয়ে পড়ার পরও আয়ুষের প্রতি মানবিক আচরণ দেখায়নি স্কুল কর্তৃপক্ষ। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও দ্রুত চিকিৎসার কোনো রকম ব্যবস্থা করা হয়নি বলেই দাবি পরিবারের। আরও অভিযোগ, ছাত্রের অসুস্থতার খবর সময়মতো পরিবারকেও জানানো হয়নি। এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের ও স্থানীয়  বাসিন্দারা। স্কুলের সামনে দাঁড়িয়ে কতৃপক্ষের বিরুদ্ধে “We Want Justice” স্লোগান তুলতে দেখা যায় স্থানীয় মানুষ ও অভিভাবকদের।
স্থানীয়দের দাবি, বিক্ষোভকারীরা স্কুলের সামনে দাঁড়িয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন এবং ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি জানান পুলিশ আধিকারিকদের উদ্দেশে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অনুগত করা হয় পুলিশ বাহিনী। উত্তেজিত অভিভাবকদের ও স্থানীয় মানুষদের শান্ত করার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা।

অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কোনও প্রতিক্রিয়া ও সাহায্যের আশ্বাস মেলেনি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শিশুমৃত্যুর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের একাংশও ঘটনায় গভীরভাবে মর্মাহত ও আতঙ্কিত।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠছে স্কুলে জরুরি চিকিৎসা ব্যবস্থা, ছাত্র নিরাপত্তা এবং প্রশাসনিক দায়িত্ববোধের উপর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@newspolebangla