Kakali Ghosh Dastider: শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বারসাতের সাংসদ সহ ৩ তৃণমূল বিধায়ক

breakingnews জেলা রাজনীতি রাজ্য

শুভেন্দুর বৈঠকে তৃণমূল সাংসদ (TMC MP) কাকলি! শুধুই কি প্রশাসনিক সৌজন্য, নাকি বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের (New Political Equation) ইঙ্গিত? বাংলার রাজনৈতিক মহলে হঠাৎ করেই তীব্র জল্পনা (Deep Political Speculation) তৈরি করেছে এই উপস্থিতি। রাজনৈতিক বিশ্লেষকদের (Political Obsevers Opinion) একাংশ তো ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, তবে কি রাজ্যে পরিবর্তনের পালের হাওয়ায় ভর করে শাসক বিজেপির(Ruling BJP) দিকে এক পা বাড়িয়ে রাখলেন বারাসাতের সাংসদ?

যদিও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, রাজ্যের উন্নয়নের (State Development) তার সরকার বিরোধী দলের নেতাদের (Opposition Leader) প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ (Invitation) জানাবে। কিন্তু তৃণমূল জামানায় (TMC Regime) রাজ্যের প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) গুলিতে বিরোধীদের আমন্ত্রণ না করাটাই ছিল রেওয়াজ। সেখানে রাজ্যে পালাবদলের পর সেই রীতিতে পরিবর্তন আনে (Change) নতুন সরকার। একের পর এক প্রশাসনিক বৈঠকে ডাক পেতে শুরু করেন বিরোধী দলের নেতা নেত্রীরা। ডায়মন্ড হারবার থেকে কল্যাণী প্রশাসনিক বৈঠকে রাজধর্ম পালন করছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

সুভেন্দুর (suvendu) বৈঠকে পৌঁছে কাকলি ঘোষদস্তিদার সংবাদমাধ্যমকে জানালেন, “প্রশাসন সবার, এটা কোনও দলীয় কর্মসূচি নয়।” তবে এই মন্তব্য রাজনৈতিক মহলের একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছে, যদি প্রশাসনিক বৈঠক সত্যিই সকলের জন্য হয়ে থাকে, তাহলে প্রাক্তন মুখমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamta banerjee) আমলে বিরোধী ও শাসক শিবিরের প্রতিনিধিদের এভাবে গত ১৫ বছর এক মঞ্চে খুব একটা দেখা যেত না কেন? তাহলে কি মমতার আমলে বিরোধী নেতা (Opposition Leader) দের আমন্ত্রন দেওয়া (Invitation) হতোনা একই মঞ্চে ? তাহলে কি সেই কারণেই কাকলির এই উপস্থিতিকে ঘিরে নতুন করে রাজনৈতিক ব্যাখ্যা খুঁজতে শুরু করেছে অনেকেই।

তবে, কাল্যাণীতে এই প্রশাসনিক বৈঠক এখন আর কেবল উন্নয়ন বা সরকারি কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। কাকলির উপস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক বিকাশ এবং তিনি একটি বিতর্কিত মন্তব্যে যা বলেছেন, এসবই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। প্রশাসন অন্যভাবে বোঝাতে যতই চেষ্টা করুক না কেন, এটা যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বৈঠক এ কথা নিয়ে কোনো সন্দেহ নেই।