PM Narendra Modi : লোকসভা ভোটের অভিজ্ঞতা কি ছাব্বিশে BJP’র জন্য আবারও হুঁশিয়ারি হবে?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোট(2026 West Bengal Assembly elections) এখনও অনেক দূরে, তবু বাংলায় প্রচারণার হানা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। রাজ্য বিজেপি(BJP) নেতারা মনে করছেন, মোদীকে সামনে রেখে ভোটে ভালো ফলাফল আসবে। কিন্তু অতীতের অভিজ্ঞতা অন্য কথা বলছে।

আরও পড়ুন : Mamata Banerjee : ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে তৃণমূলের মিছিল

চব্বিশের লোকসভা ভোটে বাংলায় মোদী মোট ২৩টি জনসভা করেছিলেন। তবু বিজেপি(BJP) ১২টি কেন্দ্রে হারিয়েছে এবং মাত্র ৭টিতে জয় পেয়েছে। জয় পাওয়া আসনগুলির মধ্যে পাঁচটি ছিল উত্তরবঙ্গের। কোচবিহারেও সভা করেছিলেন মোদী, কিন্তু হার হয়েছিল। দক্ষিণবঙ্গে মোদী সভা করেছেন বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, বারাকপুর, বারাসত, ঝাড়গ্রাম, যাদবপুর ও মথুরাপুরে, তবু ফলাফল মেলেনি। দক্ষিণবঙ্গে কেবল পুরুলিয়া ও বিষ্ণুপুরে জয় পেয়েছে বিজেপি।এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ছাব্বিশের বিধানসভা ভোটে মোদীকে সামনে রেখেও আসল লাভ হবে কি না।

ইতিমধ্যেই মোদী আলিপুরদুয়ারে সভা করেছেন, এরপর দুর্গাপুর ও দমদমে জনসভা করেছেন। বাংলার রাজনীতিতে বিজেপির নিচুতলা সংগঠন এখনও দুর্বল, আদি-নব্য কোন্দল চলছে।বঙ্গ বিজেপির(BJP )পরিকল্পনা আরও ২৫ থেকে ৩০টি সভা করার। তবে দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো ঠিক না হলে মোদির সভা সত্ত্বেও বড় প্রভাব দেখা যাবে না। লোকসভা ভোটের রেকর্ডই এই আশঙ্কা বাড়াচ্ছে।

রাজ্যের রাজনৈতিক পরিসরে বিজেপি(BJP )নেতাদের বিশ্বাস, প্রধানমন্ত্রীকে(PM Narendra Modi) সামনে রেখে ভোটাভিযান করলে সেরকম ফল পাওয়া সম্ভব। তবে অভিজ্ঞতা বলছে, জনসভা করলেই জয় নিশ্চিত হয় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুধু সভা নয়, সংগঠন শক্ত করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাই এবার মূল চ্যালেঞ্জ।