নিউজ পোল ব্যুরো: ভাষা সন্ত্রাসের ইস্যুতে ফের উত্তাল রাজনীতি। সোমবার হঠাৎই মেয়ো রোডে(Mayo Road) তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের ‘ভাষা আন্দোলন’ মঞ্চ(Trinamool’s ‘Language Movement’ stage)খুলে দেয় সেনা। ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অভিযোগ, সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি(BJP)। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “সেনা আমাদের বন্ধু, তাদের দোষ নেই। বিজেপির নির্দেশেই এই কাজ করা হয়েছে।”
আরও পড়ুন : Kolkata Metro: এই রুটে মেট্রো চালু হলে কমবে যানজট
প্রসঙ্গত, ভিনরাজ্যে বাংলায় কথা বললে ‘বাংলাদেশি’ সন্দেহে নির্যাতনের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। কলকাতা(Kolkata) থেকে ঝাড়গ্রাম(Jhargram), বোলপুর(Bolpur) পর্যন্ত একাধিক জেলায় নিজে মিছিলে হাটেন তিনি। রাজ্য সরকারও পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বাংলায় ফিরে আসা শ্রমিকদের জন্য মাসে ৫ হাজার টাকা ভাতা ঘোষণা হয়েছে। এরই মধ্যে শনি ও রবিবার ধর্মতলায়(Dharmatala) গান্ধীমূর্তির পাদদেশে রিলে ধরনায় বসেছিলেন তৃণমূল নেতৃত্ব। সেই মঞ্চই সোমবার খুলে দেয় সেনা।ঘটনায় প্রবল ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলা, ব্লক ও ওয়ার্ড স্তরে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা প্রতিবাদ মিছিলে শামিল হবেন। একই সঙ্গে ‘ভাষা আন্দোলন’ মঞ্চ সরিয়ে আনা হচ্ছে রানি রাসমণি রোডে(Rani Rashmoni Road)। সেখানেই চলবে অনির্দিষ্টকালের ধরনা কর্মসূচি।রাজনৈতিক মহলের মতে, এই ঘটনায় তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। সেনার ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর সরাসরি আঙুল তোলায় বিরোধ আরও চড়েছে। রাজ্যের রাজনৈতিক আবহ যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা সোমবারের ঘটনাই স্পষ্ট করে দিল।
