নিউজ পোল ব্যুরো: আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারপার্সন ললিত মোদী প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্কের সঙ্গে একটি পডকাস্ট করেছিলেন। এই শোতে ললিত মোদী একটি ভিডিও শেয়ার করেন, যার পরে হরভজন সিং (Harbhajan Singh) ক্ষুব্ধ হয়ে যান।
আরও পড়ুন: Luis Surez : মেসির খেলায় চলল সংঘর্ষ, কোচের মুখে থুতু ফেলে বিতর্কে সুয়ারেজ
ললিত মোদীর এই ভিডিও শেয়ার করায় ভাজ্জি তার অসন্তোষ প্রকাশ করেন। এই ভিডিওটি ২০০৮ সালের আইপিএলে হরভজন সিং এবং শ্রীসন্থের মধ্যে স্লাপগেটের। এই ঘটনার ১৮ বছর হয়ে গিয়সছে এবং এই ঘটনার একটি ক্লিপ প্রথমবারের মতো মানুষের সামনে এসেছে।প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) স্লাপগেট কেলেঙ্কারির ভিডিও শেয়ার করার জন্য ললিত মোদীর কাছে নিজের মনের কথা জানান। হরভজন বলেন যে ‘এই ভিডিওটি যেভাবে বেরিয়ে এসেছে তা ভুল’। হরভজন আরও বলেন যে, এই ভিডিওটি শেয়ার করার পিছনে ললিত মোদীর কোনও স্বার্থপর উদ্দেশ্য থাকতে পারে। মানুষ ১৮ বছর আগে যা ঘটেছিল তা ভুলে গিয়েছিল এবং সে আবারও মানুষকে সেই কথা মনে করিয়ে দিচ্ছে’। হরভজন বলেছেন যে তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং এখনও সেই ঘটনার জন্য লজ্জিত।

২০০৮ সালের আইপিএলে, হরভজন সিং মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন এবং শ্রীশন্থ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন। আইপিএলের প্রথম মরশুমে, মুম্বই এবং পাঞ্জাবের মধ্যে খেলা চলাকালীন হরভজন শ্রীসন্থকে চড় মেরেছিলেন। এই ঘটনাটি ম্যাচের পরে ঘটেছিল, যার ভিডিও রেকর্ড করা হয়নি। ললিত মোদী ভিডিওটি শেয়ার করে বলেছেন যে এই ঘটনাটি তার নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরী কুমারী ভিডিওটি শেয়ার করার জন্য ললিত মোদীকে তিরস্কার করেছেন এবং বলেছেন যে ‘ললিত মোদী এবং মাইকেল ক্লার্কদের লজ্জা হওয়া উচিত। হরভজন এবং শ্রীসন্থ উভয়ই এই ঘটনার পরে সরে এসেছেন, তারা স্কুল যাওয়া বাচ্চাদের বাবা এবং এখনও আপনারা পুরানো ক্ষত খুঁড়ছেন। এটি খুবই জঘন্য, নিষ্ঠুর এবং অমানবিক।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
