Daily Habits :বিছানা গুছোবেন কীভাবে? ঘুম থেকে ওঠার পর স্বাস্থ্যকর অভ্যাসের রইল ছোট টিপস

অফবিট লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: দিনের শুরুতেই বিছানা গুছিয়ে নেওয়ার অভ্যাস(Daily Habits) অনেকেরই রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস(Daily Habits) কিন্তু আপনার স্বাস্থ্যের(Health) জন্য ক্ষতিকর হতে পারে। অবাক লাগলেও সত্যি ঘুম থেকে উঠেই বিছানায় হাত না দেওয়া বরং অনেক বেশি উপকারী।কারণ, ঘুমের সময় শরীর থেকে তাপ ও আর্দ্রতা বের হয়, যা শুষে নেয় বিছানার তোশক ও কম্বল। ফলে সেখানে সহজেই তৈরি হয় স্যাঁতস্যাঁতে পরিবেশ, যা ব্যাকটেরিয়া(bacteria) ও ক্ষতিকর জীবাণুর আদর্শ বাসস্থান।

আরও পড়ুন: Paneer Recipe :ঝাল-মিষ্টি গোলমরিচে নরম পনির, ভাত-রুটির সেরা সঙ্গী

বিশেষ করে ডাস্ট মাইটস(dust mites) নামে পরিচিত অতি সূক্ষ্ম অনুজীবীরা রাতের অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে। দিনের আলো ও রোদ এলে তাদের সংখ্যা কমতে থাকে। তাই ঘুম থেকে উঠেই বিছানায় হাত দেওয়া উচিত নয়। বরং কিছুক্ষণ দূরে থাকুন।

ভোরবেলা জানালা খুলে দিন, যাতে রোদ ও হাওয়া বিছানায় লাগে। অন্তত এক ঘণ্টা খোলা রাখলে স্যাঁতস্যাঁতে ভাব দূর হবে, আর জীবাণু ও পোকামাকড় বাসা বাঁধার সম্ভাবনাও কমবে। এই সময়টা আপনি বিছানায় বসে হালকা শরীরচর্চা বা ধ্যান করতে পারেন।শুধু তাই নয়, বিছানার চাদর পরিষ্কার রাখা জরুরি। অপরিচ্ছন্ন চাদরে ধুলো, ঘাম, এমনকি জীবাণু জমে নানা ধরনের রোগের ঝুকি বাড়ায়।

অন্যদিকে, পরিষ্কার চাদর আপনাকে আরামদায়ক ঘুম তো দেবে-ই, মানসিক সতেজতাও বজায় রাখবে। তাই সপ্তাহে অন্তত একবার চাদর বদলানো প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে বিছানার যত্ন নিলে আপনি যেমন সংক্রমণের হাত থেকে বাঁচবেন, তেমনই ঘুমও হবে গভীর ও শান্তিময়। তাই অভ্যাস বদলান ঘুম থেকে উঠেই বিছানা গুছোবেন না, বরং কিছুক্ষণ হাওয়া ও রোদে শুকিয়ে তারপর পরিষ্কার করুন।