কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের চরম দেরি, কামারকুন্ডুতে যাত্রী বিক্ষোভে থমকে বন্দে ভারত

Uncategorized

নিউজপোল ব্যুরো:   ষষ্ঠীর সকালে চরম দুর্ভোগের মুখে পড়তে হলো ট্রেন যাত্রীদের।ট্রেন নিয়মিত লেট করার জন্য ষষ্ঠীর সকালে হুগলির কামারকুন্ডু স্টেশনে রেললাইনে নেমে বিক্ষোভ দেখায় রেল যাত্রীরা। বিক্ষোভের জেরে প্রায় এক ঘণ্টা আটকে রইল আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি, আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন।

যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আপ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের কামারকুন্ডু স্টেশনে পৌঁছনোর কথা ছিল ।কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন না পৌঁছনোয় দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের।শেষ পর্যন্ত শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ স্টেশনে পৌঁছয় ট্রেনটি। এর ফলে যাত্রীদের ক্ষোভ বাড়ছে থাকে।

বিক্ষোভকারীদের দাবি, ট্রেন লেটের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায়ই ট্রেন দেরিতে চলায় সমস্যায় পড়তে হয় তাঁদের। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারায় নষ্ট হয় গুরুত্বপূর্ণ কাজের সময়। পুজোর মরসুমে এমন পরিস্থিতিতে দুর্ভোগ আরও বেড়েছে বলে অভিযোগ তাঁদের।

শুক্রবার সকালে সেই ক্ষোভ থেকেই রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। যার ফলে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন ও।