Summer Outfit: গরমের পোশাক বাছাই গুরুত্বপূর্ণ, বেছে নিন এই আরামদায়ক পোশাকগুলি

Uncategorized

নিউজ পোল ব্যুরো: বলতে গেলে বিদায় নিয়েছে শীত। দরজায় কড়া নাড়ছে গরম (Summer)। মার্চের শুরু থেকেই বাইরে বের হলে বেশ গরম অনুভূত হচ্ছে। কলকাতায় ফ্যানও ঘুরতে শুরু করেছে। এখন যদি এই অবস্থা হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হতে পারে তা অনুমান করেই অনেকের কপালে জমছে চিন্তার ভাঁজ। বাড়ির কাজ সামলে প্রখর রোদে নিত্য দিনের অফিস, কলেজ, ও বাইরে যাতায়াত হবে চিন্তার বিষয়। এই গরমে বাইরে বেরালোও নিজেকে ঠাণ্ডা রাখবেন কিভাবে। কি বা পোশাক (Summer Outfit) পরবেন।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/28/kiara-advani-sidharth-malhotra-first-anniversary-announcement/

গরমের সময়ে বাইরে বের হওয়ার ক্ষেত্রে পোশাক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পোশাক বাছতে হবে জাতে গরমও না লাগে আবার বাইরে পরে বেরিয়ে আরাম লাগে। বিশেষ করে রোদে বের হওয়ার জন্য। ভেবেচিন্তে নির্বাচন করুন পোশাক। সেই সঙ্গেই জামার রঙ বাছাইও খুব গুরুত্বপূর্ণ। কি করবেন আর কি করবেন না, রইল টিপস…

** গরমের শুরু থেকেই বেছে নিন সুতির পোশাক
** মহিলারা সুতির কুর্তি, টপ বা শাড়ি পরতে পারেন
** ছেলেরা সুতির শার্ট ও পাঞ্জাবি পরতে পারেন
** গরমে হালকা রঙের পোশাক পড়ুন
** হালকা গোলাপি, আকাশি, অলিভ গ্রিন, ক্রিম বা অফ-হোয়াইট রঙের পোশাক বেছে নিন
** খুব মোটা কাপড় হলে বা পলিস্টার-ভিসকস মেশানো কাপড় এড়িয়ে চলুন
** নিয়মিত অন্তর্বাস পরিবর্তন করুন এবং সুতির অন্তর্বাস পরুন।
** রোদে বাইরে বের হলে ফুলহাতা জামা পরার চেষ্টা করুন ।
** জিন্সের বদলে লিনেনর ট্রাউসার, পাজামা বা সুতির চিনন ব্যবহার করুন
**ঢিলেঢালা পোশাক বেছে নিতে পারেন।
**অনেকেই নিয়মিত শাড়ি পরে অফিস করেন। সেক্ষেত্রে সুতির ছাপা শাড়ি, ব্লক, টাঙ্গাইলের শাড়ি অথবা ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি পরতে পারেন। ব্লাউজের ক্ষেত্রে পেছনের থ্রি-কোয়ার্টার বেশ আরামদায়ক হবে।

পোশাক (Summer Outfit) বেছে নিন আর গরমের সমস্যার সমাধান করে নিন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/