PM Modi Mann Ki Baat 126:মন কি বাত-এ ভগৎ সিং, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা; ছট উৎসবের আন্তর্জাতিক স্বীকৃতির ঘোষণা প্রধানমন্ত্রীর!

Uncategorized দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো:১২৬তম মন কি বাত-এ (PM Modi Mann Ki Baat 126) শহিদ ভগৎ সিং ও সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/28/durga-puja-hydration-tips-healthy-drinks/

ভগৎ সিংকে স্মরণ করে প্রধানমন্ত্রী (PM Modi Mann Ki Baat 126) বলেন, “ভগৎ সিং প্রতিটি ভারতবাসীর, বিশেষ করে যুবসমাজের কাছে এক বিরাট অনুপ্রেরণা। দেশসেবার জন্য যে সাহস তিনি দেখিয়েছিলেন, তা আজও আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে।” তিনি আরও উল্লেখ করেন, ফাঁসির আগে ব্রিটিশ শাসকদের কাছে ভগৎ সিং নিজের জীবন দ্রুত শেষ করার আবেদন করেছিলেন—যা ইতিহাসে আজও অমর হয়ে রয়েছে।

 

এরপর লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, “লতা দিদির গান মানুষের অন্তরে আবেগ জাগায়। তাঁর দেশাত্মবোধক গানগুলি বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। আমার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ব্যক্তিগত—প্রতি বছর তিনি আমাকে রাখি পাঠাতেন। তাঁর গাওয়া ‘জ্যোতি কলস ছলকে’ গানটি আমার অত্যন্ত প্রিয়।”

 

প্রধানমন্ত্রী এদিন ভারতীয় নৌবাহিনীর দু’জন সাহসী কর্মকর্তার কথাও তুলে ধরেন, যারা নাবিকা সাগর পরিক্রমা-য় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

 

বিহারে ভোটের আগে রাজ্যবাসীর উদ্দেশে বড় বার্তা দেন মোদী। তিনি জানান, ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। তাঁর কথায়, “ছটকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার কাজ চলছে। সূর্য দেবতার এই পূজা এখন বিশ্বের নানা প্রান্তে পরিচিতি পাচ্ছে।” এই ঘোষণা ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস ছড়িয়েছে বিহারবাসীর মধ্যে। অনেকে বলেছেন, উৎসবের আগে এমন বার্তা তাঁদের আনন্দ দ্বিগুণ করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিন প্রধানমন্ত্রী হস্তশিল্প, হ্যান্ডলুম ও খাদির গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দেশবাসীকে খাদি পণ্য কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “খাদির মাধ্যমে স্বদেশী চিন্তা আরও শক্তিশালী হবে। গত কয়েক বছরে খাদির প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। সবাইকে আহ্বান জানাই খাদিকে সমর্থন জানাতে।” এ প্রসঙ্গে তিনি তামিলনাড়ুর ইয়াজ ন্যাচারালস ও ঝাড়খণ্ডের জোহরগ্রাম ব্র্যান্ডের উদ্যোগের বিশেষভাবে প্রশংসা করেন।

 

শেষে আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে তাদের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “রাষ্ট্রীয় স্বার্থ সর্বদা প্রধান—এই ভাবনা আরএসএস-এর প্রতিটি কর্মকাণ্ডেই প্রতিফলিত হয়।”