Weather Update : আকাশ মেঘলা, ঝড়-বৃষ্টির ইঙ্গিত রাজ্যে! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফাল্গুনের শেষ লগ্নে রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে (Weather Update)। মার্চের মাঝামাঝি সময়েও তীব্র গরমের আশঙ্কা আপাতত কম বলেই মনে করছে আবহাওয়া দফতর (IMD)। বরং সপ্তাহের শেষে ফের বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবি, সোম এবং মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather Update) প্রায় গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বঙ্গোপসাগর দিক থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে (Weather Update)। তার ফলেই তৈরি হয়েছে অস্থির আবহাওয়া। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি (Thunderstorm with Rain) হওয়ার সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। তবে রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে এবং সোমবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে (Weather Update)।

আরও পড়ুন : Gas Booking: গ্যাসের বুকিংয়ে নয়া কড়াকড়ি, ২১ দিনের নিয়ম বদলে এখন শহরে ২৫ ও গ্রামে ৪৫ দিন

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে (Weather Update)। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে কলকাতার (Kolkata Weather Update) আবহাওয়াও আপাতত কিছুটা মেঘলা থাকবে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত শহরে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বলে পূর্বাভাস (Weather Update)। তবে রবিবার থেকে হাওয়ার গতিপ্রকৃতিতে বদল আসতে পারে। সেই সঙ্গে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। বর্তমানে শহরের তাপমাত্রা খুব বেশি ওঠানামা করছে না। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে আপাতত তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তিই পেতে পারেন শহরবাসী (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার পরিস্থিতি বেশ অস্থির থাকার ইঙ্গিত মিলেছে (North Bengal Weather Update)। শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের ছয়টি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া (Heavy Rain Alert) থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।