নিউজপোল ব্যুরো: রাজ্যের মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বনির্ভর (Self Dependent) করে তুলতে একের পর এক প্রকল্প (Scheme) চালু করছে রাজ্য সরকার। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar)-এর পর এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের ঘোষণা ঘিরে রাজ্যের মহিলাদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।কল্যাণীতে আজ প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের বৈঠক শেষে তিনি জানান, আগামী বুধবার থেকেই শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম (Form) বিতরণের প্রক্রিয়া। একইসঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে (Government Bus) বিনামূল্যে যাতায়াত (Free Travel) নিয়েও নতুন বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর দাবি, শুধুমাত্র আর্থিক সহায়তা (Financial Support) নয়, মহিলাদের সামাজিক নিরাপত্তা (Social Security) ও সম্মান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মহিলা মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার অন্নপূর্ণা ভাণ্ডার চালুর মাধ্যমে সেই সুবিধার পরিধি আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত প্রশাসনের। তিনি জানান, স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্পকে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)-এর সঙ্গে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনার প্রক্রিয়া (Process) চলছে। বুধবার বিকেলে নবান্ন (Nabanna) থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে যৌথভাবে নতুন ফর্ম প্রকাশ (Launch) করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, যত দ্রুত এনরোলমেন্ট (Enrollment) সম্পূর্ণ হবে, তত দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে (Account) টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হবে। “ফর্ম জমা পড়া শুরু হলেই ধাপে ধাপে ৩ হাজার টাকা ট্রান্সফার (Transfer) করা হবে,” জানান তিনি। প্রশাসনের একাংশের মতে, মহিলাদের আর্থিক স্বাধীনতা (Financial Independence) ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্প আগামী দিনে বড় ভূমিকা নিতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@newspolebangla
