আইনি রক্ষাকবচ পকেটে, তাও কেন তদন্তে লুকোচুরি? অভিষেকের ভূমিকায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট!

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: তদন্তের মাঝপথে আইনি ঢাল পেয়েও কেন কেন্দ্রীয় এজেন্সিকে এড়িয়ে চলছেন অভিষেক? এবার কলকাতা হাইকোর্টের কাঠগড়ায় উঠে গেল সেই জ্বলন্ত প্রশ্ন! মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) পরীক্ষা সংক্রান্ত একটি মামলার শুনানির সময়ই রাজ্য তথা তদন্তকারী মহলের তরফ থেকে বিস্ফোরক অভিযোগ তোলা হয়। সরকারের স্পষ্ট দাবি— আইনি রক্ষাকবচ থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করছেন না!

আদালতে জানানো হয়েছে, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য নির্দিষ্ট দিনে তলব করা হলেও হাজিরা দেননি ডায়মন্ড হারবারের সাংসদ। আর এই অসহযোগিতার কথা সামনে আসতেই আদালতের অন্দরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। রক্ষাকবচ পাওয়ার পরও কেন এই টালবাহানা, তা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছে আদালত।

তবে এজেন্সির হাত থেকে রেহাই মিলছে না এখনই।  আগামীকাল, ৮ জুলাই তাঁকে আবারও বিধাননগর ACJM আদালতে হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালই কি তবে বিধাননগরে গিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক? নাকি এই আইনি টানাপোড়েনে যোগ হবে নতুন কোনো মোড়? এবার কী পদক্ষেপ করবেন তৃণমূলের যুবরাজ? আগামীকাল সকাল থেকেই বিধাননগর আদালতের দিকে নজর থাকবে গোটা বাংলার!