Rain Alert: বিকেলের দিকে বাড়বে বৃষ্টি! কলকাতাও থাকবে ভিজে, উইকএন্ডেও মিলবে না স্বস্তি

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বর্ষার খামখেয়ালি আচরণে দক্ষিণবঙ্গ (North Bengal) জুড়ে আবারও শুরু হল টানা বৃষ্টির পালা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Rain Alert) অনুযায়ী, এই সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজায় থাকবে ভারী বৃষ্টিপাত। শুধু আজ শুক্রবার (Friday) নয়, শনিবার ও রবিবার জুড়েই চলবে একনাগাড়ে বৃষ্টি। তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত।

আরও পড়ুন: Weather Update : বর্ষা ঢুকল নির্ধারিত সময়ের আগেই

বাদ যাচ্ছে না কলকাতা (Kolkata) শহরও। আজ থেকেই শহরে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎও। পরিমাণে এই বৃষ্টি (Rain Alert) আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পৌঁছেছে সর্বাধিক ৯৭ শতাংশে। শুক্রবারেও তাপমাত্রা ও আর্দ্রতার তুলনায় তেমন বড় কোনও পরিবর্তন দেখা যাবে না।

দক্ষিণবঙ্গে (North Bengal) কোথায় কোথায় হবে সবচেয়ে বেশি বৃষ্টি?
আজ শুক্রবার থেকেই মেঘে ঢাকা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার আকাশ। এইসব অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবারও রেহাই নেই, দক্ষিণবঙ্গের অন্তত ১০টি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির (Rain Alert) সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গও থাকবে ভেজা
উত্তরবঙ্গের পরিস্থিতিও অনুরূপ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার—এই পাঁচ জেলায় শুক্রবার থেকে শুরু হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। শনিবার বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে বৃষ্টির তীব্রতা। রবিবার ভিজবে জলপাইগুড়ি সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT