Sayani Ghosh: নীল-সাদা শাড়িতে সংসদে সায়নী! সাজেই রাজনীতি? কি বার্তা দিতে চাইলেন?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: লোকসভায় প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকেই সায়নী ঘোষ (Sayani Ghosh) যেন নিজেকে নতুন ভাবে তুলে ধরেছেন। সাদামাটা, অথচ রয়েছে ব্যক্তিত্ব ভরপুর। অনেকেই বলেন সায়নীর মধ্যে নাকি দেখা যায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছায়া। কখনও হাওয়াই চটি, কখনও সাদা তাঁতের শাড়িতে নিজেকে তুলে ধরেছেন একেবারে খাঁটি বাঙালি হিসেবে। মঙ্গলবার ২০২৫ সালের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে তাঁর পরনের শাড়ি ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা। তবে শুধু সায়নী নয় এদিন শাড়িতে নজর কাড়েন বাংলার বাকি মহিলা সাংসদরা।

আরও পড়ুন: School news: স্কুলে আর নেই ‘লাস্ট বেঞ্চ’! বীরভূমের স্কুলে অভিনব উদ্যোগ ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’

এ দিন সায়নীর (Sayani Ghosh) পরনে ছিল সাদা তাঁতের শাড়ি, যার পাড় এবং আঁচল জুড়ে ছিল সূক্ষ্ম নীল রেশমি সুতোর কাজ। কপালে বড় লাল টিপ, খোলা চুল সব মিলিয়ে যেন এক পরিপাটি বাঙালি নারীর প্রতিচ্ছবি। শুধু সাজ নয়, এর মধ্য দিয়ে দলীয় বার্তাও কি দিচ্ছেন সায়নী?

তৃণমূল কংগ্রেসের অনেক প্রচারে বরাবর দেখা যায় নীল-সাদার আধিক্য। রাজ্য সরকারের প্রকল্প হোক বা দলীয় হোর্ডিং এই রং জুটিই যেন দলের পরিচয়। তাই বাদল অধিবেশনে সায়নীর (Sayani Ghosh) এমন রং নির্বাচন অনেককেই ভাবতে বাধ্য করছে এ কি শুধুই রুচির প্রকাশ, নাকি এক সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা?

পাশাপাশি, সায়নীর সঙ্গে এদিন ছিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra) ও জুন মালিয়া (June Malia)। তিনজনেই বেছে নিয়েছিলেন শাড়ির মধ্যে বাংলার ঐতিহ্যকে। মহুয়ার পরনে ছিল রানি রঙা পাড়ের হলুদ সিল্ক, জুন মালিয়ার শাড়িতে ফুটে উঠেছিল সাদা-হলুদের মিশ্র ঐতিহ্য। সব মিলিয়ে, সংসদের অন্দরমহলে যেন এদিন তৃণমূলের এক সাংস্কৃতিক উপস্থিতি তৈরি হয়। সায়নীর এই ভঙ্গি এবং রঙের বার্তা কি রাজনীতির অন্দরেই এক নতুন ট্রেন্ড? নাকি এক সাংসদ হিসাবে নিজের বিশ্বাস ও দলপ্রেমের নির্ভেজাল প্রকাশ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT