নিউজ পোল ব্যুরো: বছরের শুরুতেই বিনোদন দুনিয়ায় ঝড় তোলে অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা। দক্ষিণী তারকা ধনুষের সঙ্গে গোপন প্রেম এবং বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্রুতই। সমাজমাধ্যমে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়ো বিয়ের ভিডিয়োও ভাইরাল হয়ে যায়। যদিও এই সব নিয়েই মুখে কুলুপ এঁটেছিলেন ম্রুনাল (Mrunal Thakur)। বরাবরের মতোই তিনি জানাতে চেয়েছেন, তাঁর কাজই তাঁর আসল পরিচয়, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে তিনি স্বচ্ছন্দ নন।
আরও পড়ুন:Adrija Roy : রূপকথার মতো বাগদান অদ্রিজা রায়ের, ভিগ্নেশ আইয়ারের সঙ্গে আংটিবদলের ছবি প্রকাশ্যে
তবু থামেনি গুঞ্জন। ধনুষের সঙ্গে নাম জড়ানোর আগে থেকেই ম্রুনালের (Mrunal Thakur) প্রেমজীবন নিয়ে নানা কানাঘুষো শোনা যায়। শোনা যায়, অভিনয়জগতে পা রাখার আগেই এক চিত্রনাট্যকারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। টেলিভিশন জগতের পরিচিত নাম শরদ কুমার ত্রিপাঠীর সঙ্গে নাকি তিন থেকে চার বছরের সম্পর্ক ছিল ম্রুনালের। সেই সম্পর্কের কথা এক রিয়্যালিটি শোয়ের মাধ্যমে প্রকাশ্যে আসে। তবে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে শরদের পরিবারের আপত্তি ছিল বলেও গুঞ্জন শোনা যায়। শেষ পর্যন্ত ২০১৭ সালে সেই সম্পর্কে ইতি টানেন ম্রুনাল।
এর পর ছোটপর্দার সহ-অভিনেতা অরজিৎ তানেজার সঙ্গেও নাম জড়ায় তাঁর। জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-তে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। শুটিং শেষের পরেও নাকি একসঙ্গে সময় কাটাতেন তাঁরা। যদিও পরে দু’জনেই স্পষ্ট করে জানান, তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক।
হিন্দি টেলিভিশনের আর এক জনপ্রিয় মুখ কুশল টন্ডনের সঙ্গেও ম্রুনালের সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। সমাজমাধ্যমে ‘সোলমেট’ শব্দ ব্যবহার করে কুশলের একটি পোস্ট নতুন করে জল্পনা উসকে দেয়। যদিও পরে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার খবর শোনা যায় এবং কুশল জানান, ম্রুনাল তাঁর খুব ভাল বন্ধু।
বলিউড ও মিউজ়িক ইন্ডাস্ট্রিতেও ম্রুনালের নাম জড়িয়েছে একাধিক তারকার সঙ্গে। র্যাপার বাদশা থেকে শুরু করে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও তেলুগু তারকা সুমন্ত— প্রত্যেকের সঙ্গেই সম্পর্কের গুঞ্জন উঠেছে। তবে প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট তারকারা সেই খবর অস্বীকার করেছেন।
এত দিন নীরব থাকলেও সম্প্রতি নাম না করে এক প্রাক্তন প্রেমিক সম্পর্কে মুখ খোলেন ম্রুনাল। তিনি বলেন, তাঁর অভিনেত্রী হওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই নাকি সেই সম্পর্কে সমস্যার কারণ ছিল। প্রাক্তনের মতে, তিনি আবেগের বশে সিদ্ধান্ত নিতেন। সেই মানসিকতার কারণেই সম্পর্ক ভেঙে যায়। ম্রুনালের কথায়, দু’জনের মানসিকতার ফারাক এতটাই ছিল যে ভবিষ্যতে বিয়ে হলে সন্তানদের বড় করা নিয়েও দ্বন্দ্ব তৈরি হতে পারত। তাই যা হয়েছে, ভালোর জন্যই হয়েছে বলেই মনে করেন অভিনেত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
