Air India : ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, হংকং থেকে দিল্লিতে অবতরণ করার পরেই বিমানে আগুন, কেমন আছেন যাত্রীরা…

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ১২ জুনের পর থেকে কিছুতেই কাটছে না এয়ার ইন্ডিয়ার (Air India) মাথা থেকে বিপদের খাঁড়া। একের পর এক সমস্যার খবর সামনে আসছে। হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লিতে অবতরণের কিছুক্ষণ পরেই আগুন ধরে যায়। যাত্রীরা নামতে শুরু করার পর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বলেই জানিয়েছেন একজন এয়ারলাইন্সের মুখপাত্র। এই খবর সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার। সকল যাত্রী নিরাপদে আছেন এবং বিমানটি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে গ্রাউন্ডেড করা হয়েছে। এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, AI 315 বিমানটি অবতরণ এবং গেটে পার্ক করার কিছুক্ষণ পরেই একটি সহায়ক পাওয়ার ইউনিটে (APU) আগুন ধরে যায়। সিস্টেম ডিজাইন অনুসারে আগুন লাগার পর APU স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এর পরেই তিনি জানিয়েছেন, “বিমানটির কিছু ক্ষতি হয়েছে, তবে যাত্রী এবং ক্রু সদস্যরা স্বাভাবিকভাবে নেমে এসেছেন এবং নিরাপদে আছেন। আরও তদন্তের জন্য বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছে এবং নিয়ন্ত্রককে যথাযথভাবে অবহিত করা হয়েছে।”

আরও পড়ুন : Air India : জ্বালানি সুইচে কোনও সমস্যা নেই, আহমেদাবাদে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া

এর আগে সোমবার সন্ধ্যা ৭:৩০ নাগাদ এয়ার ইন্ডিয়ার (Air India) একটি এয়ারবাস A321 মডেলের বিমান দিল্লি থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল। ফ্লাইটটি ট্যাক্সি বেতে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পাইলট ককপিটে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা সঙ্গে সঙ্গে উড্ডয়নের সিদ্ধান্ত থেকে সরে এসে ট্যাক্সি বেতেই ফিরে আসেন এবং বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে জানান। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, “বিমানে ধরা পড়া প্রযুক্তিগত সমস্যার কারণে আজ সন্ধ্যার পরের ফ্লাইট AI2403-এর উড্ডয়ন স্থগিত করা হয়েছে। আমাদের ককপিট ক্রু প্রোটোকল মেনে তাৎক্ষণিকভাবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়।” একের পর ঘটনায় যাত্রীরা সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT