Rahul Arunoday Banerjee : শেষ যাত্রায় জনস্রোত! কান্নায় ভাসল টলিউড চিরবিদায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: এ যেন এক অবিশ্বাস্য ট্র্যাজেডি, এক নিমেষে বদলে গেল গোটা পরিবারের পৃথিবী। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা দায়। সোমবার বিকেলের অপেক্ষা ছিল তার ফেরার, কিন্তু সেই ফেরা হয়ে উঠল চিরবিদায়ের প্রতীক। ঘড়ির কাঁটা যখন পৌনে তিনটে ছুঁইছুঁই, তখনই নিথর দেহে বাড়ি ফিরলেন সকলের আদরের বাবিন। যার হাসি, প্রাণবন্ত উপস্থিতি ভরিয়ে রাখত চারপাশ, সেই মানুষটাই আজ নীরব (Rahul Arunoday Banerjee)। পরিবার, বন্ধু, সহকর্মী সকলেই স্তব্ধ, অবিশ্বাসে আচ্ছন্ন। রবিবার সন্ধ্যায় আচমকাই সামনে আসে তার প্রয়াণের খবর, আর মুহূর্তে থমকে যায় সময় (Rahul Arunoday Banerjee)।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘প্রশাসনে এত ভাগাভাগি আগে কোনও দিন ছিল না…’, নাম না করে কড়া বার্তা মমতার

টলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে। এই খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন শিল্পী থেকে কলাকুশলী, প্রত্যেকেই। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ভিড় জমায় তার বাড়িতে। রাত থেকেই শুরু হয় মানুষের ঢল, যা সোমবার সকাল গড়াতেই আরও বাড়তে থাকে। নিয়ম মেনে তমলুক মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর তার দেহ কলকাতায় নিয়ে আসা হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে, কিন্তু সেই দেখা শেষ দেখা। একে একে শ্রদ্ধা জানান সহকর্মীরা, বন্ধুরা, আত্মীয়-পরিজন। চোখের জলে ভেসে ওঠে অসংখ্য স্মৃতি (Rahul Arunoday Banerjee)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ফুলে মোড়া স্বর্গরথে করে তার শেষ যাত্রা শুরু হয়। গান আর কান্নার মিশেলে এগিয়ে চলে শোকমিছিল। বিকেল নাগাদ পৌঁছানো হয় কেওড়াতলা মহাশ্মশানে, যেখানে শেষবারের মতো বিদায় জানানোর জন্য ভিড় জমায় অগণিত মানুষ। জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে সকলেই যেন একটাই প্রশ্ন করছেন এভাবে হঠাৎ চলে যাওয়া কি সত্যিই সম্ভব? এই বিদায়ের সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেল একটি ঘর, থেমে গেল এক জীবনের গল্প। তবুও থেকে যাবে তার কাজ, তার স্মৃতি, আর ভালোবাসা। বাংলার দর্শক, সহকর্মী ও পরিবার সকলের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল (Rahul Arunoday Banerjee)।