নিউজ পোল ব্যুরো: বর্তমানে ভারতীয় ফুটবল নিয়ে দোলচল অব্যাহত। ভারতীয় ফুটবল ও আইএসএল আয়োজন নিয়ে বৃহস্পতিবারের পরও ধোঁয়াশা কাটল না। বর্তমানে কালো ছায়ায় নিমজ্জিত ভারতীয় ফুটবল। এদিন সুপ্রিম কোর্টের কাছে যৌথভাবে প্রস্তাব তুলে ধরে এআইএফএফ ও এফএসডিএল। যার সারমর্ম এফএসডিএল থাকলেও তাদের নিজস্ব মতামত থাকবে। এর মধ্যে অন্যতম, রাইট টু ম্যাচ ক্লজের নবীকরণের একান্ত দায়িত্ব এফএসডিএল ছেড়ে দেবে।
আরও পড়ুন: Novak Djokvic : ফর্মের বাইরে থাকা জকোভিচের ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে প্রবেশ
পাশাপাশি, আগামী অক্টোবর মাসে নতুন বানিজ্যিক পার্টনারের জন্য দরপত্র ছাড়া হবে, যা সকলের জন্য উন্মুক্ত হবে।আগামী ৮ ডিসেম্বর এফএসডিএল এআইএফএফ চুক্তির মেয়াদ শেষ। এবার এফএসডিএলকে প্রথম প্রস্তাব দেওয়ার কথা ছিল ফেডারেশনের। তবে সুপ্রিম কোর্টে এফএসডিএল জানিয়েছে, তারা এই চুক্তির শর্ত ছেড়ে দিচ্ছে। এবার যেই সংস্থাই দরপত্র পাক না কেন তাদের নিশ্চিত করতে হবে যাতে আইএসএল চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়। আইএসএল আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব তাদেরই। এফএসডিএল বেশ ভাল ভাবেই চাইছে আইএসএল-এর দায়িত্ব তাদের হাতে থাকুক। কিন্তু কোনও ভাবেই তারা ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কাজ করতে রাজি নয়। এফএসডিএল মনে করছে, ফেডারেশনের নতুন কমিটিতে কোনও ভাবেই আর কল্যাণ থাকবেন না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এফএসডিএল একা আইএসএল আয়োজন করতে রাজি নয়। শীর্ষ আদালত এই যৌথ প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবে। আগামী সোমবার চূড়ান্ত রায় জানাবে শীর্ষ আদালত। অন্যদিকে নির্বাচন না করতে পারলে ফিফার নির্বাসনের খাঁড়া ঝুলছে ফেডারেশনের ঘাড়ে। বর্তমান কমিটি নাকি নতুন কমিটি দরপত্র ডাকবে তা জানা যাবে সোমবারই। সেই সঙ্গে পুরোনো চুক্তির প্রাপ্য শেষ অর্থ, ১২ কোটি ৫০ লক্ষ টাকা এখনই দিয়ে দেওয়া হবে। অন্যদিকে সেপ্টেম্বরে চালু করতে হবে সুপার কাপ।
