PM Modi Japan visit: ভারত-জাপান সম্পর্ক নতুন উচ্চতায়, বুলেট ট্রেন প্রকল্পে বড় ঘোষণার সম্ভাবনা

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুই দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) পৌঁছে গিয়েছেন জাপানে। টোকিও বিমানবন্দরে ভারতীয় প্রবাসীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান। সাংস্কৃতিক পরিবেশনায়ও মোদীর আগমনকে বিশেষভাবে স্মরণীয় করে তোলা হয়। এই সফরের মূল কেন্দ্রবিন্দু ১৫তম ভারত-জাপান বার্ষিক সম্মেলন।

আরও পড়ুন :Novak Djokvic : ফর্মের বাইরে থাকা জকোভিচের ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে প্রবেশ

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার(PM Shigeru Ishiba) আমন্ত্রণে আয়োজিত এই বৈঠককে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছেন মোদী(Narendra Modi) । ভারত ও জাপানের(India-Japan) মধ্যে বহু বছর ধরেই বিশেষ কৌশলগত ও গ্লোবাল পার্টনারশিপ(Global Partnership) বিদ্যমান। এবার সেই সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী। বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে যৌথ উদ্যোগে এগোনোর পরিকল্পনা রয়েছে।

ব্লুমবার্গ-এর রিপোর্টে দাবি করা হয়েছে, এই সফরে ভারত প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও প্রযুক্তি নিরাপত্তা ঘিরে একাধিক সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনাও প্রবল।বিশেষ গুরুত্ব পাচ্ছে শিনকানসেন বুলেট ট্রেন প্রকল্প।

সূত্রের দাবি, ভারত-জাপান(India-Japan) যৌথভাবে নতুন প্রজন্মের E10 বুলেট ট্রেন উৎপাদন নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ঘোষণা করতে পারে। মারুতি-সুজুকি প্রকল্পের মতোই এই উদ্যোগও দুই দেশের শিল্প সহযোগিতার মাইলফলক হয়ে উঠতে পারে। সফরের সময় মোদী জাপানের একাধিক প্রিফেকচারের গভর্নরের সঙ্গেও বৈঠক করবেন।

সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি স্থানীয় স্তরে অংশীদারিত্ব গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হবে।জাপান (Japan)সফর শেষ হলে প্রধানমন্ত্রী চিনে যাবেন। ৩১ অগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ফলে এক সফরের মধ্য দিয়েই মোদী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একাধিক নতুন দিগন্ত উন্মোচনের পথে হাঁটছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole