Delhi Government : হোয়াটসঅ্যাপে মিলবে জন্ম ও বিবাহ শংসাপত্র, নতুন উদ্যোগ দিল্লি সরকারের

প্রযুক্তি

সঙ্গীতা ঘোড়ুই : আজকের দিনে যোগাযোগ, অফিস বা পড়াশোনা সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ(WhatsApp) আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আড্ডা থেকে শুরু করে জরুরি মিটিং সবকিছুই এই প্ল্যাটফর্মে(Platform) চলে। এবার সেই হোয়াটসঅ্যাপেই(WhatsApp) পাওয়া যাবে আরও বড় চমক। দিল্লি সরকার(Delhi Government) সিদ্ধান্ত নিয়েছে, নাগরিকরা এই অ্যাপ(App) ব্যবহার করেই গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন:Indian Football : সুপ্রিম কোর্টে যৌথ প্রস্তাব পেশ এফএসডিএল ও ফেডারেশনের

বার্থ সার্টিফিকেট, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের(Birth And Marriage Certificates) মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট(Document )এখন থেকে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের(WhatsApp) মাধ্যমে।এই পরিষেবা অবশ্য শুধুমাত্র দিল্লির(Delhi)বাসিন্দারাই পাবেন। সরকারি দফতরে লাইনে দাঁড়ানো বা দিনের পর দিন ছোটাছুটি করার ঝক্কি থেকে মুক্তি দিতেই দিল্লি সরকারের(Delhi Government) এই পদক্ষেপ। খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমেই নাগরিকরা নথি সংগ্রহ করতে পারবেন। এর জন্য একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হবে। সেই নম্বরে প্রথমে ‘Hi’ লিখে পাঠাতে হবে। তার পরেই একাধিক বিকল্প আসবে। সেখান থেকে বেছে নিতে হবে কোন নথিটি প্রয়োজন। আবেদন সম্পন্ন করলেই অনলাইনে হাতে পৌঁছে যাবে শংসাপত্র।

এই পরিষেবা চালুর মূল লক্ষ্য নাগরিকদের সময় ও শ্রম বাচানো। প্রযুক্তির সাহায্যে সরকারি পরিষেবাকে সহজলভ্য করাই এর উদ্দেশ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপে সাধারণ মানুষের কাছে সরকারি দফতরের কাজ আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। পাশাপাশি, ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) পথে এক ধাপ এগোল দেশ।এখন দেখা যাক, দিল্লি সরকারের এই উদ্যোগ দেশের অন্যান্য রাজ্যে কবে ছড়িয়ে পড়ে। যদি তা ঘটে, তবে সত্যিই নাগরিক পরিষেবার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে সরকারি নথি সংগ্রহ আর হবে না মাথাব্যথার কারণ, বরং হাতের মুঠোয় মিলবে কয়েক মিনিটেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole