নিউজ পোল ব্যুরো: ভারতের প্রযুক্তি খাতে নতুন অধ্যায়ের সূচনা করলেন মুকেশ আম্বানি(Mukesh Ambani)। কয়েক বছর আগে জিওর(Jio) হাত ধরে ইন্টারনেট(Internet) বিপ্লবের সাক্ষী হয়েছিল ভারত(India)। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রেও একই রকম দিশারী হয়ে উঠতে চলেছে রিলায়েন্স(Reliance) ইন্ডাস্ট্রিজ। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় (AGM) আম্বানি ঘোষণা করেন নতুন একটি সংস্থার ‘রিলায়েন্স ইন্টেলিজেন্স’(Reliance Intelligence)।
আরও পড়ুন: Indian Football : সুপ্রিম কোর্টে যৌথ প্রস্তাব পেশ এফএসডিএল ও ফেডারেশনের
আম্বানি জানান(Mukesh Ambani), “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, আমরা রিলায়েন্সের একটি নতুন সংস্থা আনছি, যার নাম রিলায়েন্স ইন্টেলিজেন্স(Reliance Intelligence)। এর মূল লক্ষ্য ভারতের নতুন প্রজন্মের এআই পরিকাঠামো তৈরি করা।” তিনি আরও জানান, সংস্থাটি বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলির সঙ্গে অংশীদারিত্বে কাজ করবে। গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহজে ব্যবহারযোগ্য এআই সলিউশনসও নিয়ে আসা হবে। অর্থাৎ, গবেষক, ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের একটি বিশ্বমানের কেন্দ্র হয়ে উঠতে চায় রিলায়েন্স ইন্টেলিজেন্স(Reliance Intelligence)।

শুধু তাই নয়, গুগলের সঙ্গে ডিপ এআই অংশীদারিত্বেরও ঘোষণা করেছেন তিনি। যা ভারতীয় বাজারে এআই পরিষেবার বিস্তারে গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, বিশ্বজুড়েই এআই(AI) আজ এক গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narenda Modi) জানান, এআই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ নানা ক্ষেত্রে জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তবে ভুয়ো তথ্য, ডিপফেক ও সাইবার সুরক্ষা নিয়ে সতর্ক থাকার কথাও তিনি মনে করিয়ে দেন।

২০২৪ সালে নোবেলজয়ী পদার্থবিদ জন হোপফিল্ডও মন্তব্য করেছিলেন, প্রযুক্তি কখনও একমাত্র ভালো বা খারাপ নয়, বরং এর প্রয়োগই নির্ধারণ করে সমাজে প্রভাব। এই প্রেক্ষাপটে রিলায়েন্স ইন্টেলিজেন্সের(Reliance Intelligence) আবির্ভাব নিঃসন্দেহে ভারতের এআই(AI) যাত্রায় নতুন দিগন্ত খুলে দেবে।
