নিউজ পোল ব্যুরো: সকালবেলা দিন শুরু করতে অনেকেই এক গ্লাস ফলের রস (Fresh Fruit Juice) অথবা ডাবের জল (Coconut Water) বেছে নেন। দুটি পানীয়ই ভরপুর পুষ্টিগুণ (Nutrients) সমৃদ্ধ এবং শরীরের জন্য উপকারী। তবে এগুলি কাদের জন্য ভালো আর কাদের জন্য নয়, তা জানা খুবই জরুরি। একইসঙ্গে ফলের রস (Fruit Juice) ও ডাবের জল (Coconut Water) কখন খাওয়া উচিত সে সময়ের দিকেও নজর রাখা প্রয়োজন।

ডাবের জলে রয়েছে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট (Electrolytes) যেমন ম্যাগনেসিয়াম(Magnesium), পটাশিয়াম(Potassium), সোডিয়াম(Sodium) । এর স্বাদ যেমন সতেজ, তেমনি এতে ক্যালোরির পরিমাণও খুব কম, মাত্র ৪৫ ক্যালোরি এক গ্লাসে। তাই যারা ওজন কমানো (Weight Loss) নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য ডাবের জল (Coconut Water) আদর্শ। ডিহাইড্রেশন বা শরীরে জলশূন্যতার সমস্যা থাকলে ডাবের জল অনেকটা ওষুধের মতো কাজ করে। একইসঙ্গে এটি রক্তচাপ (Blood Pressure) নিয়ন্ত্রণেও সহায়ক। শরীরচর্চার পরে যখন অতিরিক্ত ঘাম শরীর থেকে বেরিয়ে যায়, তখন Protein Shake বা Energy Drink-এর পরিবর্তে এক গ্লাস ডাবের জল হতে পারে সেরা বিকল্প।
আরও পড়ুন:Global Water Crisis : সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে মিষ্টি জলের ভান্ডার!
তবে সব মানুষের জন্য ডাবের জল (Coconut Water) সমান উপকারী নয়। যাদের কিডনির অসুখ (Kidney Disease) আছে, তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত Potassium শরীরে জমে গিয়ে Hyperkalemia তৈরি করতে পারে। আবার যদি খাবারে অ্যালার্জি বা বিশেষ কোনো ওষুধ সেবন চলতে থাকে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডাবের জল না খাওয়াই ভালো। পাশাপাশি যাদের সিস্টিক ফাইব্রোসিস বা দীর্ঘদিনের Lung Infection রয়েছে, তাদের জন্যও এটি নিষিদ্ধ।

অন্যদিকে Fruit Juice-এ ভরপুর থাকে Vitamin A, B, C, D। তবে বাজারচলতি চিনি মেশানো রস নয়, বরং বাড়িতে তৈরি Sugar-free Fresh Juice খাওয়াই উচিত। যদিও প্রতিদিন রোজ ফলের রস খেলে ওজন কমানোর বদলে Weight Gain হওয়ার ঝুঁকি থাকে। উদাহরণস্বরূপ, এক গ্লাস আপেলের রসে প্রায় ৩০ গ্রাম চিনি থাকে, অথচ গোটা আপেল খেলে শরীরে ১২০ ক্যালোরি গিয়ে শরীর থাকে শক্তিশালী ও সতেজ।

তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলের রস এবং ডাবের জল সঠিক সময়ে ও সঠিক পরিমাণে খাওয়াই উচিত। অপুষ্টিতে ভোগা মানুষ বা যাদের পুষ্টির অভাব আছে, তাদের জন্য ফলের রস (Fresh Fruit Juice) উপকারী হলেও ওজন বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডাবের জল (Coconut Water) অনেক বেশি কার্যকর।
