Yogi Adityanath: যুব ভাবনা থেকে যাত্রা শুরু, আজ শিল্পের শক্তি উত্তরপ্রদেশ

দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন যুগে ব্যবসা ও উদ্ভাবনের মঞ্চ হয়ে উঠছে উত্তরপ্রদেশ (Uttarpradesh)। সাহস, স্থিতিশীলতা ও সুবিন্যস্ত নীতির জোরে আজ এই রাজ্য ভারতের অন্যতম প্রধান স্টার্টআপ ও বিনিয়োগের (Investment) কেন্দ্রস্থলে রূপান্তরিত। এই বার্তাই স্পষ্টভাষায় দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), লখনউ-তে আয়োজিত CSIR স্টার্টআপ কনক্লেভ ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠানে।

আরও পড়ুন: Partha Chatterjee: গ্রুপ C মামলায় পার্থর জামিন, পুজোর আগেই কি জেলমুক্তি? বাড়ছে রাজনৈতিক জল্পনা

যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানান, উত্তরপ্রদেশ (Uttarpradesh) এখন এমন এক জায়গা, যেখানে ব্যবসা করার জন্য রয়েছে সম্পূর্ণ নিরাপদ পরিবেশ, প্রয়োজনীয় পরিকাঠামো এবং একটি উদ্ভাবনী ইকোসিস্টেম। তার কথায়, “আজ উত্তরপ্রদেশ শুধুই একটি রাজ্য নয়, নির্ভীক ব্যবসার প্রতীক হয়ে উঠেছে। বিশ্বাসযোগ্য প্রশাসন, উদ্যোক্তাদের সহায়ক পরিবেশ এবং বিজ্ঞান-প্রযুক্তি নির্ভরতা রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “সরকার শুধু নীতিনির্ধারক নয়,নতুন ভাবনার পথপ্রদর্শক। আমরা চাই, প্রতিটি গবেষণা এক একটি পণ্যে রূপান্তরিত হোক, প্রতিটি পণ্য এক একটি শিল্পে পরিণত হোক – কারণ, শিল্পই ভারতের শক্তি।”

আজ দেশের ১.৯ লক্ষ স্টার্টআপের মধ্যে, ১৭ হাজারের বেশি স্টার্টআপ রয়েছে উত্তরপ্রদেশেই। যা ভারতের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে। যোগী (Yogi Adityanath) জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দৃষ্টিভঙ্গি ছিল, যুব সমাজ চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হবে। উত্তরপ্রদেশ সেই দৃষ্টিভঙ্গিকেই বাস্তব করে তুলেছে।” তিনি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীকে এই কনক্লেভ আয়োজনে সহায়তার জন্য এবং জানান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগই ভবিষ্যতের পথ। “যত বেশি আমরা প্রযুক্তিতে লগ্নি করব, তত দ্রুত সমাজ ও দেশ এগিয়ে যাবে,” – বলেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole