নিউজ পোল ব্যুরো: অতিরিক্ত তেল, মিষ্টি এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন আজকাল অনেকের মধ্যেই ডেকে আনছে ফ্যাটি লিভার (Fatty Liver Problem) নামের এক নিঃশব্দ বিপদ। বিশেষজ্ঞদের মতে, আমাদের খাবার থেকে প্রাপ্ত চর্বি যখন লিভারে জমতে শুরু করে, তখনই এই সমস্যা দেখা দেয়। সাধারণভাবে লিভার তার ওজনের পাঁচ থেকে ছয় শতাংশ পর্যন্ত চর্বি শোষণ করতে পারে, কিন্তু তার বেশি জমলে তা বিপজ্জনক। সময়মতো চিকিৎসা না হলে এই অবস্থা থেকে সিরোসিস, এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও বাড়ে। বর্তমানে ফ্যাটি লিভার (Fatty Liver Problem) অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, এমনকি অল্প বয়সীদের মধ্যেও এই প্রবণতা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন:Skin Care: হেলমেট পরলেই মাথায় ব্রণ ও চুল পড়ার সমস্যা? জানুন বিশেষজ্ঞদের পরামর্শে সমাধানের সহজ উপায়
তবে আশার কথা, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শুভম বৎস জানাচ্ছেন, কালো কফি হতে পারে এই সমস্যার সহজ সমাধান। তাঁর মতে, কেবল সকালে ঘুম কাটানোর উপায় নয়, বরং কালো কফি লিভারের চর্বি গলিয়ে দিতে পারে। শর্ত একটাই—চিনি ও দুধ ছাড়া কফি খেতে হবে। এই কালো কফি লিভারের বিপাকীয় কার্যকলাপ বাড়িয়ে দেয়, ফলে জমে থাকা ফ্যাট কমে এবং লিভারের কোষ আরও সক্রিয় হয়ে ওঠে। ফলে ফ্যাটি লিভার (Fatty Liver Problem) থেকে রেহাই পাওয়া যায় প্রাকৃতিকভাবেই।
চিকিৎসকের মতে, দিনে তিন থেকে চার কাপ কালো কফি পান করলেই যথেষ্ট। এতে শুধু লিভার নয়, গোটা শরীরের বিপাকহারও উন্নত হয়। শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে এই পানীয়। একাধিক গবেষণাতেও প্রমাণিত হয়েছে, কালো কফিতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট ও বায়োঅ্যাকটিভ যৌগ লিভারকে রক্ষা করে দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকে। ফ্যাটি লিভার (Fatty Liver Problem) এর ক্ষেত্রে এটি কাজ করে একপ্রকার ঢাল হিসেবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ-এর এক সমীক্ষাতেও দেখা গিয়েছে, নিয়মিত কালো কফি পানে লিভার ফাইব্রোসিস, সিরোসিস এবং এমনকি নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকি পর্যন্ত কমে যায়। গবেষণার রিপোর্ট বলছে, কফির ক্যাফেইন ও পলিফেনল যৌগ লিভারের কোষে জমে থাকা চর্বিকে ভেঙে দেয় এবং নতুন কোষ তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করে। তবে চিকিৎসকের পরামর্শ না নিয়ে অতিরিক্ত কফি পান করাও উচিত নয়। কারণ প্রতিটি শরীরের অবস্থা ভিন্ন। তবু সঠিক মাত্রায় কালো কফি যদি নিয়ম করে খাওয়া যায়, তবে ফ্যাটি লিভার (Fatty Liver Problem) প্রতিরোধে এটি হতে পারে এক সহজ, সুলভ ও প্রাকৃতিক উপায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
