MS Dhoni: চমকে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চেন্নাই সুপার কিংস ছেড়ে কি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন ধোনি? হঠাৎই প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা দেল মহেন্দ্র সিং ধোনিকে। আর সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মন ভেঙেছে চেন্নাই সুপার কিংস সমর্থকদের। তবে ধোনিকে মুম্বাই জার্সিতে দেখে উচ্ছ্বসিত এমআই সমর্থকরা।

আইপিএলের শুরু থেকে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে খেলছেন ধোনি। তাকে ন্য কোনও জার্সিতে দেখতে অভ্যস্ত নয় ধোনি ভক্তরা। তাই ছবিতে বেশ হতবাক হয়েছেন তারা। শিল্পপতি অরুণ বৈদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ফুটবল মাঠের বাইরে একটি গ্রুপের সঙ্গে ছবিতে আছেন ধোনি। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায় তাঁকে। ছবির ক্যাপশনে লেখা, ‘এমএসের সঙ্গে ফুটবল ম্যাচ।’ যদিও এর পিছনে কোনও বিশেষ ইঙ্গিত নেই। এটিই শুধু এই ফুটবল ম্যাচের জন্যই। তাও তাকে মুম্বইয়ের জার্সিতে দেখে খুশি নয় তারা সমর্থকরা।

আরও পড়ুন:Cancer: ক্যানসার কোষের শক্তি বাড়ানোর কৌশল প্রকাশ্যে

২২ গজের বাইরে শুধু ফুটবলই নয়, ধোনিকে দেখা যাবে ড্রোন পাইলট হিসেবেও। ডিজিসিএ ড্রোন পাইলট সার্টিফিকেশন প্রোগ্রাম শেষ করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। গারুদা এরোস্পেস থেকে ড্রোন পাইলটের লাইসেন্স পেলেন ধোনি। টানা কঠোর টেনিংয়ের পর এবার ড্রোন ওড়ানোর অনুমতি পেয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন কুল লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি গারুদা এরোস্পেস থেকে ড্রোন পাইলটের সার্টিফিকেশন প্রোগ্রাম শেষ করেছি।’ এই সংস্থা ২৫০০ এর বেশি পাইলটকে ট্রেনিং দিয়েছে। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধোনি। তিনি এই ট্রেনিং সম্পূর্ণ করায় খুশি গারুদা এরোস্পেসের প্রতিষ্ঠাতা এবং সিইও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ক্রিকেট ছাড়া বাইক, ফুটবল, ড্রোন সহ নানা বিষয়ে আগ্রহ রয়েছে ক্যাপ্টেন কুলের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ছয় বছর হয়ে গেছে। তারপর থেকে ধোনি অবসর সময়ে বিভিন্ন ধরনের কাজে নিজেকে নিযুক্ত রাখেন। ক্রিকেট বলতে এখন আইপিএল খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে পরের বছর তাকে আইপিএলের ২২ গজে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় থাকলেও ধোনি ভক্তরা কিন্তু সেই আশাতেই আছে।