Pakistan: কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি নয় ভারত, স্বীকারোক্তি পাকিস্তানের বিদেশমন্ত্রীর

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কাশ্মীর (Kashmir) ইস্যুতে বহুদিন ধরেই ভারত ও পাকিস্তানের (India Pakistan) মধ্যে উত্তেজনা লেগেই আছে। এই ইস্যুকে ঘিরে আন্তর্জাতিক মঞ্চে বহু নাটক, দাবি ও পাল্টা দাবি হয়েছে। কিন্তু সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়াল বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যস্থতার দাবি, যা এতদিন পাকিস্তান (Pakistan) বারবার প্রচার করে এসেছে সেটিকেই কার্যত ভুয়া বলে উড়িয়ে দিল খোদ পাকিস্তান নিজেই।

আরও পড়ুন: Suvendu Adhikari: সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক বার্তা স্পষ্ট

পাকিস্তানের (Pakistan) বর্তমান বিদেশমন্ত্রী ইশক দার সম্প্রতি একটি সাক্ষাৎকারে আল জাজিরাকে স্পষ্ট জানান, “ভারত কখনওই কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি।” এই বক্তব্যে একদিকে যেমন ভারতের দীর্ঘদিনেরy অবস্থানকে সমর্থন করা হলো, তেমনই ভেঙে পড়ল ইসলামাবাদের (Islamabad) পুরনো প্রচারযন্ত্র।

তিনি জানান, ভারত-পাকিস্তান সম্পর্ক (India Pakistan Relations) একেবারেই “দ্বিপাক্ষিক” এবং তা নিয়ে আলোচনার ক্ষেত্রেও দিল্লি বরাবর তৃতীয় পক্ষের হস্তক্ষেপে আপত্তি জানিয়ে এসেছে। ইশক দার অবশ্য বলেন, ইসলামাবাদ আলোচনা করতে আগ্রহী এবং তারা তৃতীয় পক্ষের উপস্থিতিতেও আপত্তি করে না। কিন্তু ভারত যে এতে আগ্রহী নয়, সে কথাও স্পষ্টভাবে স্বীকার করেন তিনি। আলোচনার সময় দার উল্লেখ করেন, সংঘর্ষবিরতি এবং শান্তি আলোচনার প্রসঙ্গ তুলেছিল আমেরিকা, কিন্তু মার্কিন বিদেশমন্ত্রীর সঙ্গেও বৈঠকে স্পষ্ট হয়ে যায় যে, ভারত কাশ্মীর ও দ্বিপাক্ষিক সম্পর্ককে সবসময়ই নিজেদের বিষয় বলে মনে করে।

এই বক্তব্য শুধু কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতেই নয়, আন্তর্জাতিক রাজনীতির মঞ্চেও বড় বার্তা বয়ে আনছে। পাকিস্তানের তরফে এতদিন ট্রাম্পের কথিত মধ্যস্থতার দাবি যেভাবে প্রচার করা হচ্ছিল, তা এবার খোদ পাকিস্তানের (Pakistan) মন্ত্রীর মুখেই প্রশ্নবিদ্ধ হল। একই সঙ্গে ভারত যে বরাবর কাশ্মীর ইস্যুকে দ্বিপাক্ষিক বিষয় বলে আন্তর্জাতিক মধ্যস্থতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা আবারও প্রমাণিত হলো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole