Srijit Mukherji: শরৎচন্দ্রের বিপ্লবী আবহে ফিরে যাবে বাংলা সিনেমা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay) অমর উপন্যাস ‘পথের দাবী’ (Pather Dabi) প্রকাশের একশো বছর পূর্তি হবে আগামী বছরের ৩১ অগস্ট। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে বড় ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তাঁর পরবর্তী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra) তৈরি হবে সেই উপন্যাসের সময়কাল ও রাজনৈতিক পটভূমিকাকে কেন্দ্র করে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন শ্রীকান্ত মোহতা (Shrikant Mohta), মহেন্দ্র সোনি (Mahendra Soni) এবং মার্কিন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এল অভিনেতাদের নাম। প্রথম খবর জানা গেল আনন্দবাজার ডট কম (Anandabazar.com)-এর মাধ্যমে।

আরও পড়ুন:Naushad Siddiqui : ২০২২ টেট উত্তীর্ণদের নিয়োগ দাবি, নওসাদ সিদ্দিকীর কাছে ডেপুটেশন জমা

পরিচালক জানিয়েছেন, ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং সোহিনী সরকারকে (Sohini Sarkar)। তবে বড় চমক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল (Divyani Mondal)। ‘ফুলকি’ (Phoolki) ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে যিনি আত্মপ্রকাশ করেছিলেন, এবার সৃজিতের হাত ধরে প্রথমবার বড়পর্দায় পা রাখতে চলেছেন। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল যে দিব্যাণী শিগগিরই সৃজিতের ছবিতে দেখা দেবেন, অবশেষে সেই খবর সত্যি হল।

অনেক দিন পর ফের সৃজিতের ছবিতে অভিনয় করতে চলেছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ‘ভিঞ্চিদা’ (Vinci Da)-র পর আবার তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। এ ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং সত্যম ভট্টাচাৰ্য (Satyam Bhattacharya)। কাঞ্চন এর আগে সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ (Satyi Bole Satyi Kichu Nei) ছবিতে অভিনয় করেছিলেন। ফলে এ ছবিতে তাঁর যোগদানে দর্শকরা বাড়তি উৎসাহ অনুভব করছেন।যদিও বড় প্রশ্ন থেকে যাচ্ছে—শরৎচন্দ্রের চরিত্রে কাকে দেখা যাবে? পরিচালক সৃজিত এ বিষয়ে এখনও মুখ খোলেননি। তাঁর কথায়, “আপাতত এই উত্তর তোলা থাক। অভিনেতারা চিত্রনাট্য পড়ে ভীষণ খুশি। নভেম্বর থেকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবাই প্রস্তুতি নিচ্ছেন, আমিও তাঁদের সঙ্গে কাজ করার জন্য সমান উৎসাহী।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে কানাঘুষোয় শোনা যাচ্ছে, সৃজিতের এককালের ‘ব্লু আইড বয়’ (Blue Eyed Boy) অনির্বাণ ভট্টাচাৰ্য (Anirban Bhattacharya) নাকি এই ছবিতেই ফের ক্যামেরার সামনে আসবেন। কিন্তু আনুষ্ঠানিক তালিকায় তাঁর নাম নেই কেন? সে বিষয়ে প্রযোজক রানা সরকার জানিয়েছেন, “অনির্বাণের বিষয়টি বর্তমানে ফেডারেশনের (Federation) বিবেচনাধীন। সংগঠন সবুজ সংকেত দিলে তখনই সরকারিভাবে ঘোষণা করা হবে।”

এই ছবির মাধ্যমে একদিকে যেমন সাহিত্যপ্রেমীরা শরৎচন্দ্রের লেখা ‘পথের দাবী’র বিপ্লবী আবহে ফিরে যাবেন, অন্যদিকে বাংলা চলচ্চিত্র জগতও (Bengali Cinema) পাবে এক নতুন রাজনৈতিক নাটক (Political Drama) এবং ঐতিহাসিক আখ্যানের (Historical Narrative) সমন্বয়।