Student Protest : বাংলা পড়াশোনায় বিপাকে ছাত্রী, রাজারহাটে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: রাজারহাট ভাতেন্ডা আন্নাকালী গার্লস হাইস্কুলে মঙ্গলবার বিকেল থেকেই চরম উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্কুলের বাংলা শিক্ষিকা (Bengali Teacher) নিয়মিত ক্লাসে আসেন না, ফলে ছাত্রীরা পড়াশোনায় বিপাকে পড়ছে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে প্রধান শিক্ষিকাকে (Headmistress) জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই এদিন প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় হাই স্কুলের ছাত্রীদের একটি বড় অংশ।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরের দিকে। ছাত্রীরা জানায়, বাংলা বিষয়ের শিক্ষিকা স্কুলে খুবই কম আসেন, ক্লাস না করিয়ে পরীক্ষার (Examination) সপ্তাহখানেক আগে হঠাৎই সিলেবাস (Syllabus) গাদা গাদা দিয়ে যান। ফলে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে না তারা। ছাত্রীরা আশঙ্কা করছে, এইভাবে চলতে থাকলে পরীক্ষায় ফেল (Fail) করবে এবং তার ফলে ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। বহুবার মৌখিক অভিযোগ জানানোর পরেও প্রধান শিক্ষিকা নীরব থাকায় ক্ষোভ চরমে ওঠে। এদিন বিকেলে ছাত্রীরা প্রধান শিক্ষিকার ঘরের দরজা আটকে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ দেখাতে থাকে।

আরও পড়ুন:Naushad Siddiqui : ২০২২ টেট উত্তীর্ণদের নিয়োগ দাবি, নওসাদ সিদ্দিকীর কাছে ডেপুটেশন জমা

খবর পেয়ে রাজারহাট থানার (Rajarhat Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ আলোচনার পরও ছাত্রীরা নিজেদের দাবিতে অনড় থাকে। সন্ধ্যার পরে পুলিশ প্রধান শিক্ষিকাকে নিরাপদে স্কুল থেকে বের করার চেষ্টা করলে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Scuffle) হয় ছাত্রীদের। এমনকি পুলিশের গাড়ি আটকে রেখে স্লোগান দেয় ছাত্রীরা। শেষ পর্যন্ত বহু চেষ্টায় প্রধান শিক্ষিকাকে স্কুল প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যায় পুলিশ।

কিন্তু এখানেই শেষ নয়। এরপর ছাত্রীরা অভিভাবকদের নিয়ে সরাসরি রাজারহাট থানায় পৌঁছে যায় এবং সেখানেও বিক্ষোভ দেখায়। ছাত্রীরা দাবি জানায়, এই প্রধান শিক্ষিকার (Headmistress Removal Demand) বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাহলে তারা আন্দোলন (Protest) চালিয়ে যাবে। অভিভাবকদের অভিযোগও প্রায় একই রকম। তারা জানান, মেয়েরা সঠিক পড়াশোনা করতে পারছে না। বাংলা শিক্ষিকা শুধু পরীক্ষার আগে এসে সিলেবাস বুঝিয়ে দিয়ে চলে যান, কিন্তু নিয়মিত পড়ান না। এর ফলে ছাত্রীরা চরম মানসিক চাপে রয়েছে।

ঘটনা নিয়ে শিক্ষা দফতরের (Education Department) তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এলাকায় আলোড়ন ছড়িয়েছে এই ঘটনা। স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যার সমাধান করা না হলে পড়াশোনা আরও ক্ষতিগ্রস্ত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole