নিউজ পোল ব্যুরো: ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে আবারও বেড়ে গেল মদের দাম। শীতের শুরুতেই এই মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই মন খারাপ করেছে মদপ্রেমীদের। এখন থেকে যে কেউ মদের গ্লাসে চুমুক দিতে চাইলে পকেটের উপর পড়বে অতিরিক্ত চাপ।
আরও পড়ুন:BJP: শমীকের পোস্টে ‘লাইক’ ঘিরে বিতর্ক, মইদুলকে নিয়ে তৃণমূলের অন্দরে চাঞ্চল্য
আগেই আবগারি দফতর (Excise Department) জানিয়েছিল যে রাজ্যের মদের দাম বাড়ানো হবে। সেই পূর্বঘোষণা অনুযায়ী শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তবে সব ধরনের মদের দাম বাড়েনি। বিশেষ করে বিয়ারের (Beer Price) ক্ষেত্রে কোনো মূল্যবৃদ্ধি হয়নি, যা বিয়ারপ্রেমীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। নতুন নীতির ফলে ৭৫০ মিলিলিটারের ফরেন লিকার বোতলের দাম বাড়তে পারে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ছোট বোতল, অর্থাৎ ১৮০ মিলির ক্ষেত্রে বাড়তি ১০ টাকা দিতে হবে ক্রেতাদের। আপাতত বিদেশি মদের দামই বাড়ানো হলেও, আবগারি দফতরের মতে দেশি মদের ক্ষেত্রেও ধাপে ধাপে বাড়ানো হবে কর ও শুল্ক (Excise Duty)।

কেন বাড়ছে মদের দাম?
বিশেষজ্ঞদের মতে রাজ্যের এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ রাজস্ব আদায় বৃদ্ধি। বার্ষিক আয়ের ক্ষেত্রে প্রায় ৪০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা (Economic Policy) শক্তিশালী করতে তাই মদের উপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে বলে মনে করছেন দফতরের আধিকারিকরা। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে প্রায় সব ধরনের সুরার উপরই। গুদাম থেকে পাইকারি বিক্রেতা এবং খুচরো দোকান—সব স্তরেই মানতে হবে এই নতুন দাম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
পুরনো দামে বিক্রি নিষিদ্ধ
আজ থেকে কার্যকর হওয়া নতুন দাম (Revised Rate) মানা বাধ্যতামূলক। কোনো দোকান যদি পুরনো দামে মদ বিক্রি করতে ধরা পড়ে, তাহলে সেই বিক্রেতাকে জরিমানা করা হতে পারে। এমনকি লাইসেন্স বাতিলের ঝুঁকিও রয়েছে। তবে এই পরিবর্তনের মধ্যেও জোগান বা সাপ্লাই (Alcohol Supply Chain) স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছে আবগারি দফতর। ফলে বাজারে মদের অভাব হবে না, শুধু খরচ বাড়বে ক্রেতাদের। সামগ্রিকভাবে এই মূল্যবৃদ্ধি রাজ্য সরকারের আয় বাড়ালেও সাধারণ সুরাপ্রেমীদের জন্য তা নিঃসন্দেহে বাড়তি বোঝা হয়ে দাঁড়াল। শীতের মরসুমে গ্লাস তুলতে তাই এখন একটু বেশি হিসেব করতেই হবে।
