নিউজ পোল ব্যুরো: কথায় আছে, কন্যাসন্তান মানেই ঘরে আসে লক্ষ্মীর আগমন। সেই আনন্দই যেন এখন উপচে পড়ছে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের মনে (Rajkummar Rao)। প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি, তাও আবার কন্যাসন্তানের। আর এই সুখবরের পর থেকেই তার খুশির আমেজ স্পষ্টভাবে ধরা পড়ছে নানা মুহূর্তে। রবিবার মুম্বইয়ের (Mumbai) এক অনুষ্ঠানে সেই আনন্দ ভাগ করে নিতেই যেন প্রকাশ্যে এলেন অভিনেতা (Rajkummar Rao)। সেদিন একটি মহিলা-কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজকুমার (Rajkummar Rao)। অনুষ্ঠানস্থলে ঢোকার সময়ই সকলের নজর কেড়ে নেন তিনি। কারণ তার হাতে ছিল একের পর এক মিষ্টির বাক্স। মুখে প্রশস্ত হাসি, চোখে স্পষ্ট তৃপ্তির ছাপ। অনুষ্ঠানস্থলে উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশ্যেই নাকি এই মিষ্টির আয়োজন। রাজকুমারের (Rajkummar Rao) সঙ্গে থাকা টিমের সদস্যরাই এগিয়ে এসে একে একে মিষ্টির প্যাকেট তুলে দেন আলোকচিত্রশিল্পীদের হাতে।
মেয়ের জন্ম নিয়ে প্রশ্ন করতেই অভিনেতা হালকা লাজুক হাসি হেসে জানান, “এখনও নাম ঠিক করা হয়নি।” তার কথায় স্পষ্ট, এই মুহূর্তে পরিবার জুড়ে শুধু নতুন অতিথির আগমন ঘিরেই আনন্দ আর ব্যস্ততা। নামকরণ নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। বরং মেয়েকে নিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করাই এখন তার জীবনের সবচেয়ে বড় প্রাধান্য।ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, কন্যাসন্তানের জন্মের পর থেকেই রাজকুমার (Rajkummar Rao) কার্যত আকাশছোঁয়া খুশিতে রয়েছেন। কাজের ফাঁক পেলেই তিনি পরিবারের কাছেই সময় কাটাচ্ছেন। বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছ থেকেও একের পর এক শুভেচ্ছাবার্তা আসছে। সোশ্যাল মিডিয়াতেও (Social Media) বহু তারকা তাদের নতুন জীবন অধ্যায়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলতে না পছন্দ করলেও, এই বিশেষ আনন্দ যে তিনি লুকোতে পারছেন না, তা তার ব্যবহারে স্পষ্ট। মিষ্টি বিলি থেকে শুরু করে ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত হাসি—সব কিছুতেই যেন প্রকাশ পাচ্ছে এক নতুন বাবার আবেগ আর উচ্ছ্বাস। আপাতত রাজকুমার রাও (Rajkummar Rao) যেন পুরোপুরি ‘ড্যাড মোড’-এ। কন্যাসন্তানের আগমনে বদলে গিয়েছে তার জীবনের ছন্দ। নাম এখনও ঠিক না হলেও, এতটুকু স্পষ্ট—এই মুহূর্তে তার জীবনের কেন্দ্রবিন্দু একটাই, তার ছোট্ট রাজকন্যা।
