Gold Price : ডিসেম্বরের শুরুতেই সোনার দামে ধাক্কা, বিয়ের মরশুমে স্বস্তি—কমল সোনা ও রুপোর দর

দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য এল স্বস্তির খবর। বিয়ে ও উৎসবের মরশুমে সোনার দামে সামান্য হলেও পতন চোখে পড়েছে (Gold Price )। গত সপ্তাহে টানা ঊর্ধ্বগতির পর সোমবার বাজারে সোনার দামে ব্রেক লাগায় খুশি ক্রেতারা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারের ওঠানামার প্রভাবেই সাময়িকভাবে কিছুটা কমেছে সোনার দর (Gold Price )। যদিও তারাই আবার সতর্ক করেছেন, ডিসেম্বরের (December) শুরুতেই ফের বড়সড় উত্থান হতে পারে। এমনকী প্রতি ১০ গ্রামে সোনার দাম ৫ হাজার টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে (Gold Price )।

আরও পড়ুন : Rajkummar Rao : কন্যাসন্তানের আগমনে আনন্দে আত্মহারা রাজকুমার রাও, মুম্বইয়ে পাপারাজ্জিদের মিষ্টি বিলি তারকার

আজ, ১ ডিসেম্বর ২৪ ক্যারেট সোনার দামে সামান্য হলেও পতন লক্ষ্য করা গিয়েছে। এক গ্রাম ২৪ ক্যারেট সোনার দর দাঁড়িয়েছে ১২ হাজার ৯৮১ টাকা। ১০ গ্রাম কিনতে হলে খরচ পড়ছে ১ লক্ষ ২৯ হাজার ৮১০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম (Gold Price ) পৌঁছেছে ১২ লক্ষ ৯৮ হাজার ১০০ টাকায়। গতকালের তুলনায় আজ সোনার দাম (Gold Price )কমেছে প্রায় ১০০ টাকা। ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই ধারা বজায় রয়েছে। আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ৮৯৯ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ১ লক্ষ ১৮ হাজার ৯৯০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম (Gold Price ) দাঁড়িয়েছে ১১ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। এখানেও একদিনে প্রায় ১০০ টাকার পতন লক্ষ্য করা গিয়েছে। ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও দাম কমেছে। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার মূল্য ৯ হাজার ৭৩৬ টাকা। ১০ গ্রাম কিনতে হলে খরচ হচ্ছে ৯৭ হাজার ৩৬০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম ৯ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা। এই ক্ষেত্রেও গতকালের তুলনায় দাম প্রায় ১০০ টাকা কমেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুধু সোনাই (Gold Price ) নয়, রুপোর দামেও আজ স্বস্তির হাওয়া। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৮ হাজার ৪৯০ টাকা এবং ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৯০০ টাকায়। একদিনে রুপোর দামও প্রায় ১০০ টাকা কমেছে। বিয়ের মরশুমে সোনা ও রুপোর এই সাময়িক দরপতন ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরের মাঝামাঝি আবার দাম বাড়তে পারে। তাই যারা গয়না কেনার কথা ভাবছেন, তাদের এখনই বাজারের দিকে নজর রাখা জরুরি।