নিউজ পোল ব্যুরো: সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে পুনে (Pune Flood Alert) শহরের মুলা-মুথা (Mula-Mutha) নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যার ফলে বোট ক্লাব রোড (Boat Club Road) ও নর্থ মেইন রোড (North Main Road) সংলগ্ন এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন (PMC)-এর রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট (RFD) প্রকল্পের কারণে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়েছে, ফলে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার (Pune Flood Alert) সম্ভাবনা বাড়িয়ে তুলছে।
বোট ক্লাব রোডের বাসিন্দা রোদা মেহতা জানিয়েছেন, “মাত্র ২-৩ দিনের বৃষ্টিতেই নদীর জল এতটা বেড়ে গেছে যে, আরএফডি বাঁধের একটি বড় অংশ ডুবে গেছে। এরকম চলতে থাকলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে।” ১৯ আগস্ট রাতে নদীর জল ঢুকে একাধিক আবাসনের প্রাঙ্গণে ভেঙে পড়ে ফেন্সিং। গাড়ির পার্কিং ও বাগান ডুবে যায়। কল্যাণীনগরের বাসিন্দা সতীশ প্রধান বলেন, “নদী বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে গেলে বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়া হলে তার জায়গা থাকে না। ফলে পার্শ্ববর্তী এলাকাগুলোয় জল ঢুকে যায়।”
অন্যদিকে, লিবার্টি হাউজিং সোসাইটির নীলিমা লাভানা জানান, আগে বছরে ২-৩ বার জল ঢুকত, কিন্তু এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৬-৭ বার। এটি যে আরএফডি প্রকল্পেরই ফল, তা নিয়ে তাদের কোনও সন্দেহ নেই। নদী রক্ষা সংগঠন ‘জীবিতনদী’-র প্রতিষ্ঠাতা শৈলজা দেশপাণ্ডে বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা না করে নদীর মধ্যে আরএফডি বাঁধ নির্মাণ করা হয়েছে। নদীর ধারণক্ষমতা, স্রোতের বেগ ও জলপ্রবাহের হিসাব ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করলে এই ধরণের বন্যা (Pune Flood Alert) অনিবার্য।” পিএমসি-র নির্বাহী প্রকৌশলী বিপিন শিন্দে যদিও আশ্বাস দিয়েছেন যে কাজ শেষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তবুও নগরবাসীর মনে এই প্রকল্পের ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে গভীর সন্দেহ থেকেই যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
