নিউজ পোল ব্যুরো: বলিউডের বিখ্যাত দুই খান তারা। এই মুহূর্তে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও শাহরুখ খান ও আমির খানের সম্পর্কে দীর্ঘদিন ধরে শীতলতা ছিল (Shah Rukh-Amir Debate)। তাদের সেই ঠান্ডা যুদ্ধের রেশ মাঝেমধ্যেই প্রকাশ্যেও এসে যেত। একে অন্যের উদ্দেশে বেশ কিছু মন্তব্যও অতীতে করেছিলেন তারা। মাঝে লম্বা সময় পেরিয়ে এসে এখন সেই সব সংঘাতকে ‘ছেলেমানুষি’ আখ্যা দিলেন আমির খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা আমির খান জানিয়েছেন। তাদের মধ্যে যে মনোমালিন্য ছিল, সেটাও স্বীকার করে নিয়েছেন আমির খান। অভিনেতা বলেছেন, “একটা সময়ে এমন ছিল যখন আমি ও শাহরুখ, দুজনেই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয়, তখন ও আমার উপরে কোনও কারণে বিরক্ত ছিল। আসলে আমি সাক্ষাৎকারের মাঝে অন্য কাউকে নিয়ে সে ভাবে কথা বলি না, তাই এগুলো বলিনি আগে। শাহরুখ এই মুহূর্তে আমার খুব ভালো বন্ধু। তবে কেরিয়ার শুরুর সময়ে আমরা প্রতিপক্ষ ছিলাম। সেই রেষারেষির বোধটা ১০-১৫ বছর আগে থেকেই আর নেই। অন্তত আমার দিক থেকে তো এটা বলতে পারি। সেই সময়ে ওগুলো ছেলেমানুষি ছিল।”
প্রায় একই সময়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন দুই খান (Shah Rukh-Amir Debate)। বক্স অফিসের দখল ও একে অন্যকে ছাপিয়ে যাওয়া নিয়ে তাদের লড়াই ছিল ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয়। একটা সময়ে মাত্র দুমাসের ব্যবধানে শাহরুখ অভিনীত ‘মাই নেম ইজ খান’ ও আমিরের ‘থ্রি ইডিয়টস’ (three Ediots) রিলিজ করেছিল।
ওই সাক্ষাৎকারে আমির খান আরওবলেন, “শাহরুখ মাঝেমধ্যে আমাকে নিয়ে মজা করত। বিশেষ করে অ্যাওয়ার্ড শো তে না যাওয়া ঘিরে। আমি যে এরকম অনুষ্ঠানে যাই না সেটা তো সবাই জানেন। কিন্তু প্রায় প্রত্যেক বছর বিভিন্ন অ্যাওয়ার্ড শো তে বিষয়টা নিয়ে মজা করত শাহরুখ।”
খুব অল্প সময়ের মধ্যে দুই স্টারের ছবি মুক্তি নিয়ে একে অন্যের দিকে ‘ছিছোরে’ মন্তব্যও করেছিলেন তারা। অন্যকে হেঁয় করার যে পন্থা তা দুই খানই বজায় রেখেছিলেন দীর্ঘদিন (Shah Rukh-Amir Debate)। শাহরুখ ক্রমাগত মজা করতেন বলে আমিরের সাথে যে মনোমালিন্য, সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আমিরের সাক্ষাৎকার সামনে আসার পর থেকেই তা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। শাহরুখ বা তার টিমের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
