নিউজ পোল ব্যুরো: এই পুজোয় মুক্তি পাচ্ছে টলিউড সুপারস্টার দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবির জন্য কয়েক মাস ধরেই অপেক্ষায় ভক্তরা। একে একে সামনে আসছে ছবির গান ও টিজার। এবার প্রকাশ্যে এল ছবির রোম্যান্টিক গান ‘ঝিলমিল লাগে রে’-র (Raghu Dakat new song), যেখানে ধরা পড়ল রঘু ও সৌদামিনীর মিষ্টি রসায়ন।
আরও পড়ুন:Mimi Chakraborty: দীপিকার সঙ্গে মিমির তুলনা, শুভশ্রীর গালে চুম্বন!
পর্দায় রঘুর চরিত্রে দেবকে (Dev) যতটা ভয়ঙ্কর ডাকাতের অবতারে দেখা যাচ্ছে, অন্যদিকে সৌদামিনীর (Saudamini) সঙ্গে তাঁর প্রেমালাপেও ফুটে উঠছে এক অন্যরকম আবহ। টিজারের (Raghu Dakat new song) কয়েক সেকেন্ডের ঝলকেই যেন ধরা পড়ল এক রূপকথার রাজ্য চারদিকে পাহাড়, সবুজ, আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সেই মনোরম প্রেক্ষাপটে গড়ে উঠেছে রোম্যান্টিক গানটি।
‘ঝিলমিল লাগে রে’ (Raghu Dakat new song) গানটির সুর দিয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায় (Nilayan Chatterjee) , কথা লিখেছেন প্রসেন। কণ্ঠে রয়েছেন ঈশান মিত্র (Ishan Mitra) ও সুচিস্মিতা চক্রবর্তী (Suchismita Chakraborty) । আপাতত টিজার প্রকাশ্যে এলেও, পুরো গানটি মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর।
এর আগে স্বাধীনতা দিবসের সকালে প্রকাশিত হয়েছিল ছবির প্রথম টিজার, যেখানে ভয়ঙ্কর রঘু ডাকাতরূপে ধরা দিয়েছিলেন দেব। কখনও ঘোড়সওয়ার রূপে চাঁদের শরীরে, কখনও বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত এক রবিনহুডসুলভ ডাকাত সেই ঝলকেই দর্শকদের মধ্যে বাড়িয়ে দিয়েছিল কৌতূহল। তারও আগে ‘জয় কালী’ (Joy Kaali) গানটির ভিডিও মুক্তি পেয়ে তৈরি করেছিল উন্মাদনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবে এবার একেবারেই অন্য স্বাদ দিলেন দেব। অ্যাকশনের সঙ্গে প্রেম টলিউড সুপারস্টারের ছবিতে এই মিশেল যেন অবধারিত। আর সেই ধারাতেই ‘ঝিলমিল লাগে রে’-তে রঘু ও সৌদামিনীর মিষ্টি chemistry ইতিমধ্যেই টলিপাড়ায় আলোচনার কেন্দ্রে। এখন দেখার বিষয়, রঘুর প্রেমিক রূপ কি বক্স অফিসে দর্শকদের হৃদয় জয় করতে পারে? পুজোর ছবির প্রতিযোগিতায় ‘রঘু ডাকাত’ ইতিমধ্যেই যে আলাদা জায়গা করে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
