নিউজ পোল ব্যুরো: শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নতুন অধ্যায়। চলতি বছরই প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। মোট ১২ দিন ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজিক ও ভিস্যুয়াল আর্টস-এর মতো বিষয়গুলির জন্য আলাদা সময় নির্ধারিত হয়েছে সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার হলে সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যেই ঢুকতে হবে পরীক্ষার্থীদের। একবার প্রশ্নপত্র হাতে পেলে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বাইরে বেরোতে পারবে না। প্রশ্ন ফাঁস রুখতেই এই কড়াকড়ি (W.B.B.H.S.E New Rules)।
আরও পড়ুন:Raghu Dakat new song: প্রেমিক রূপে দেব! ‘ঝিলমিল লাগে রে’ টিজারে রঘু–সৌদামিনীর রসায়ন মাতালো টলিউড
এ বার পরীক্ষায় অংশ নেবে ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী। গত বছরের তুলনায় প্রায় দেড় লক্ষ বেশি পড়ুয়া পরীক্ষা দেবে। এর মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeeb Bhattacharyya) জানিয়েছেন, গোটা দেশে এই প্রথম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে। প্রশ্নপত্র থাকবে এমসিকিউ (MCQ) ধাঁচে, আর উত্তর লিখতে হবে ওএমআর (OMR sheet) শিটে। ক্যালকুলেটর বা অন্য কোনও ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষার্থীদের সামনে কাস্টোডিয়ানের কাছ থেকে খোলা হবে। বর্ষার কথা মাথায় রেখে পলিপাউচে সিল করা প্রশ্নপত্র রাখা থাকবে ল্যামিনেট করা বাক্সে, যা সকাল ৯টা ৪০ মিনিটে ভেন্যু সুপারভাইজারের (Super viser) ঘরে খোলা হবে। সতর্কতার (W.B.B.H.S.E New Rules) অংশ হিসেবে মূল সেটের পাশাপাশি একটি বিকল্প সেটও রাখা হয়েছে, যাতে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করা যায়।
নিরাপত্তা ব্যবস্থা (W.B.B.H.S.E New Rules) এ বার আরও আঁটোসাঁটো করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। প্রবেশপথ এবং ভেন্যু সুপারভাইজারের ঘরে অবশ্যই নজরদারি থাকবে। মোট ২,১০৬টি কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত হয়েছে, যার মধ্যে সর্বাধিক মালদহে (Malda)। এই কেন্দ্রগুলিতে ভিডিয়োগ্রাফি (Videography) করা বাধ্যতামূলক। প্রয়োজনে বিশেষ পরিদর্শক দল হাজির হতে পারে। সিসিটিভিতে রেকর্ড করা ফুটেজ অক্টোবর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে।
সবচেয়ে কড়া নিয়ম (W.B.B.H.S.E New Rules) জারি হয়েছে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে। কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ইনভিজিলেটর (Invigilator) বা দায়িত্বে থাকা কর্মীকে হেনস্থা করলে সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে তার পরীক্ষা। ভাঙচুরের মতো ঘটনা ঘটলেও রিপোর্টেড এগেনস্ট (R.A) করতে হবে পরীক্ষার্থীদের বিরুদ্ধে, আর সেই তথ্য ডিজিটাল সিস্টেমে পাঠানো হবে শিক্ষা সংসদের কাছে। গত মার্চ মাসে ইংরেজি পরীক্ষার সময় একাধিক শিক্ষককে মারধরের ঘটনার প্রেক্ষিতেই এ বার এত কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরীক্ষার ফলাফলও হবে স্বচ্ছ। নির্ধারিত সময়ে মূল্যায়িত ওএমআর শিট এবং উত্তর সংকেত প্রকাশ করা হবে সংসদের ওয়েবসাইটে (Website)। পরীক্ষার্থীরা নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে দেখে নিতে পারবে তাদের শিট, মিলিয়ে নিতে পারবে আনসার কি। ফলে ফল প্রকাশের আগেই আন্দাজ করা যাবে প্রাপ্ত নম্বর। আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে ৩১ অক্টোবরের মধ্যে। তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের নম্বর একসঙ্গে প্রকাশ পাবে মার্কশিটে, আর কোনও সেমেস্টারে সাপ্লিমেন্টারি থাকলেও তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এই সব ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষা সংসদ আশা করছে, এক নতুন রূপে, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে শুরু হবে উচ্চ মাধ্যমিকের এই সেমেস্টার পদ্ধতির প্রথম যাত্রা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
