Hair Care Tips : পুজোর আগে চুলের বাড়তি যত্নে গোলাপ জল, জেনে নিন ব্যবহার ও উপকারিতা

অন্যান্য রূপচর্চা লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: পুজোর সময় মানেই সাজগোজের উৎসব(Durga Pujo 2025)। নতুন পোশাক, গয়না, সাজসজ্জার পাশাপাশি নজর দিতে হয় চুলের(Hair Care Tips)দিকেও। কারণ নিখুঁত সাজের সঙ্গে মানানসই সুন্দর হেয়ারস্টাইল(Hairstyle) আপনার লুককে করে তোলে আরও আকর্ষণীয়। তবে শুধু হেয়ারস্টাইল(Hairstyle) নয়, পুজোর আগে থেকেই দরকার বাড়তি চুলের যত্ন। আর সেই যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে গোলাপ জল(Rose Water)হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী।

আরও পড়ুন: Health News : রক্তচাপ মাপার নিয়মে ত্রুটি? নতুন গবেষণায় চিকিৎসা মহলে বিতর্ক

গোলাপ জলের(Rose Water)সবচেয়ে বড় গুণ হল এটি চুলকে হাইড্রেটেড রাখে। নিয়মিত ব্যবহারে মাথার ত্বক শুষ্ক হয় না, ফলে চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য বজায় থাকে। পুজোর ঠিক আগে যখন সাজগোজে ব্যস্ততা বেড়ে যায়, তখন প্রতিদিন তেল লাগানো অনেকের পক্ষেই সম্ভব হয় না। সেই ক্ষেত্রে গোলাপ জল(Rose Water)হতে পারে সহজ সমাধান।নারকেল তেলের সঙ্গে কয়েক চামচ গোলাপ জল(Rose Water) মিশিয়ে একটি প্রাকৃতিক হেয়ার মিস্ট(Hair Mist)তৈরি করা যায়। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন স্নানের আগে বা রাতে শোওয়ার আগে চুলে হালকা করে স্প্রে করুন। এর ফলে মাথার ত্বক আর্দ্র থাকবে, চুল হবে নরম এবং সহজে জট বাঁধবে না।

বিশেষ করে পুজোর আগের কয়েকদিন এই মিস্ট ব্যবহার করলে পার্থক্য চোখে পড়বে। শুধু তাই নয়, শ্যাম্পু করার পর চুলে যারা হেয়ার সিরাম ব্যবহার করেন, তারাও বিকল্প হিসেবে এই হেয়ার মিস্ট(Hair Mist) ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক সিরামের মতো কাজ করে, চুলে মসৃণতা আনে এবং ফ্রিজ কমাতে সাহায্য করে।অতএব, এই পুজোয় ত্বকের মতো চুলের দিকেও বাড়তি যত্ন নিন। রাসায়নিকমুক্ত ও প্রাকৃতিক উপাদান হিসেবে গোলাপ জলকে(Rose Water) চুলের যত্নের তালিকায় রাখুন। নিয়মিত ব্যবহারেই আপনি পাবেন সুস্থ, উজ্জ্বল ও প্রাণবন্ত চুল যা পুজোর সাজে যোগ করবে বাড়তি মাত্রা।