নিউজ পোল ব্যুরো: মরুভূমির রাজ্য রাজস্থান (Rajasthan Travel) যেন গল্পের এক জাদুর দেশ। ‘সোনার কেল্লা’ মুকুলের মতো উটে চড়ে (Camel Ride) মরুভূমিতে ঘোরা, জয়সালমের প্রাচীন প্রাকার দেখা বা রঙিন পাগড়িতে রাজস্থানের রূপ দেখা এসবই যেন রূপকথার অংশ। আর এই স্বপ্নের ভ্রমণ (Budget Trip to Rajasthan) যে খুব বেশি খরচ করলেই হবে, তা কিন্তু নয়। একটু পরিকল্পনা করলেই ১৫-২০ হাজার টাকার মধ্যে এক সপ্তাহে রাজস্থান ঘোরা সম্ভব।

রাজস্থানে পৌঁছনোর জন্য ট্রেন (Train Journey) সবচেয়ে সাশ্রয়ী এবং আরামদায়ক উপায়। Jaipur বা Jodhpur হয়ে জয়সলমের পর্যন্ত একাধিক ট্রেন পরিষেবা আছে। বিমানের (Flight) তুলনায় খরচ অনেক কম, সময়ও ঠিকঠাক। শহরের মধ্যে ঘোরার জন্য স্থানীয় ট্রেন বা বাস সার্ভিস (Local Transport) ব্যবহার করাই ভাল। চাইলে রাতের ট্রেন বা বাসে (Night Bus/Train) এক শহর থেকে অন্য শহরে গিয়ে হোটেল খরচও কমানো যায়।
আরও পড়ুন:Kali Puja 2025 : কালীপুজো ঘিরে নৈহাটিতে ভক্তের ঢল, বড়মার পুজোতে কড়া নিরাপত্তা প্রশাসনের
থাকার জন্য হাভেলি বা রাজকীয় হোটেলের বদলে বাজেট হোটেল (Budget Hotel), হস্টেল (Hostel Stay) বা হোম স্টে (Home Stay) বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই সব জায়গায় আরামদায়ক থাকার ব্যবস্থা থাকলেও খরচ অনেক কম। অনেক সময় রান্নাঘরও থাকে, ফলে বাইরে খাওয়ার খরচও বাঁচানো যায়। ঘোরার জায়গা বেছে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। রাজস্থানে দর্শনীয় স্থানের সংখ্যা প্রচুর কিন্তু এক সফরে সব দেখা সম্ভব নয়। তাই ৭ দিনের সফরে ২-৩টি শহর বেছে নেওয়া আদর্শ। উদাহরণস্বরূপ, জয়পুরে পিংক সিটি ও হাওয়ামহল, জোধপুরে মেহেরানগড় দুর্গ (Mehrangarh Fort), জয়সলমেরে সোনার কেল্লা (Golden Fort) দেখা যেতে পারে। কাছাকাছি দর্শনীয় স্থানগুলো অটো (Auto), ক্যাব (Cab) বা স্থানীয় বাসে ঘোরা তুলনামূলক কম খরচে সম্ভব।

খাওয়ার ক্ষেত্রেও স্থানীয় রেস্তোরাঁ (Local Food) বেছে নিন। রাজস্থানি থালি (Rajasthani Thali), দাল বাটি চুরমা, কচুরি বা পকোড়া এসব স্বাদে অনন্য, দামেও সাশ্রয়ী। স্থানীয়রা যেখানে খায়, সেখানেই খেলে খরচ কমে এবং আসল স্বাদ পাওয়া যায়। প্রবেশমূল্য (Entry Fee) বা গাইড চার্জ (Guide Charge) দুর্গে যাওয়া বাদ দেওয়া যায় না, কিন্তু ক্যামেরার জন্য আলাদা টিকিট নেওয়া এড়ানো যেতে পারে একজনের ক্যামেরায় ছবি তুলে সবার খরচ কমানো সম্ভব। ভ্রমণের সময় শুকনো খাবার (Dry Food) সঙ্গে রাখলে টুকটাক খরচ আরও কমবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পুজো বা শীতকালের ভিড় এড়িয়ে অফ সিজনে (Off Season) গেলে হোটেল ও গাড়ির দামও কম থাকে। আর দল বেঁধে ঘোরা (Group Travel) হলে গাড়ি ভাড়ার খরচ ভাগ হয়ে আরও কমে যাবে। সঠিক পরিকল্পনা (Travel Planning), বাজেট বানানো আর একটু বুদ্ধি খাটালেই রাজস্থান ভ্রমণ হয়ে উঠতে পারে রোমাঞ্চকর ও পকেটসই।
