নিউজ পোল ব্যুরো:আর মাত্র কয়েক দিন পরেই মাতৃ আরাধনার পুণ্যলগ্ন কালীপুজো (Kali Puja 2025)। পুজো ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) নৈহাটি (Naihati) জুড়ে। প্রতিবছরের মতো এ বছরও লক্ষাধিক মানুষ সমবেত হবেন বড়মা (Boro Ma) দর্শনের জন্য। প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই বিশাল ভিড় সামলানো ও নিরাপত্তা (Security Arrangements) সুনিশ্চিত রাখা। অমাবস্যার রাতে বড়মার পুজোয় যেমন ভক্তদের ঢল নামে, তেমনি অনেকেই মানত করে আসেন এই দিনে।
আরও পড়ুন:SSC Recruitment: এসএসসি গ্রুপ–সি ও ডি নিয়োগে সময়সীমা বেঁধে দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের কালীপুজোয় ঠিক রাত ১২টায় শুরু হবে বড়মার পুজো (Boro Ma Puja Timing)। অঞ্জলির সময় নির্ধারিত হয়েছে রাত আড়াইটে। ভক্তরা চাইলে এই সময় অঞ্জলিতে অংশ নিতে পারবেন। পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশাল ভোগ (Bhog Distribution) ও প্রসাদের আয়োজন থাকছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন বড়মার ভোগ পাওয়ার জন্য। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভোগ বিতরণের জন্য দু’টি এবং প্রসাদ বিতরণের জন্য আরও দু’টি কাউন্টার খোলা থাকবে। ১৭ অক্টোবর থেকে শুরু হবে ভোগ বিতরণ, আর ২০ অক্টোবর—পুজোর দিন থাকবে চারটি কাউন্টার।

নৈহাটিতে কালীপুজো মানেই কয়েক লক্ষ ভক্ত ও দর্শনার্থীর সমাগম (Crowd Management)। তাই নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। মন্দির ও আশপাশের এলাকায় থাকবে ৮০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা (CCTV Surveillance)। তিনশোরও বেশি স্বেচ্ছাসেবক (Volunteers) কাজ করবেন মণ্ডপ ও আশপাশের এলাকায়। এছাড়াও গঙ্গার ঘাট, মন্দির ও নৈহাটি স্টেশন চত্বরে লাগানো হবে এলইডি স্ক্রিন (LED Display)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই নৈহাটি স্টেশন ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা (Police Commissioner Murali Dhar Sharma)। সঙ্গে ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিকরা। স্টেশন চত্বরে ভিড় নিয়ন্ত্রণে রাখতে চালু করা হবে ‘ওয়ানওয়ে সার্কুলেশন’ (One-way Circulation)। যাত্রীরা সাবওয়ে দিয়ে বেরোবেন এবং দক্ষিণদিকের ফুটব্রিজ ব্যবহার করে ট্রেনে উঠবেন।
এছাড়াও রেল কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত লোকাল ট্রেন (Local Train Service) চালানোর আবেদন করা হয়েছে। পুজোর দিনগুলিতে রেল, ফায়ার, পিডব্লিউডি, ডিএমজি—সব বিভাগ মিলে গঠন করা হবে জয়েন্ট কন্ট্রোল রুম (Joint Control Room), যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এরই মধ্যে জোরকদমে চলছে বড়মার একুশ হাত প্রতিমা (21 Hands Idol of Boro Ma) তৈরির কাজ। অরবিন্দ রোড (Aurobindo Road), নৈহাটি রেল স্টেশন সংলগ্ন মণ্ডপে প্রতিদিন ভিড় বাড়ছে সেই প্রতিমা দেখতে। কালীপুজোর আগেই এই পুণ্যস্থানে ভক্তদের ঢল উপচে পড়বে বলেই আশা স্থানীয়দের।
