Durga Puja 2025: দুবাই ঘুরে যুক্তি তক্কো শুনে দুর্গাবাড়িতে- নজরকাড়া থিম সল্টলেকে

কলকাতা

নিউজ পোল ব্যুরো: রথের দড়িতে টান মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর (Durga Puja 2025) কাউন্টডাউন শুরু। রথযাত্রার দিন থেকেই শুরু হয় ঘুঁটি পুজো। কোথাও কোথাও রথযাত্রার দিন খুঁটি পূজার মাধ্যমে এবং কি থিমের পুজো হবে তা প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে দূর্গা পূজার সূচনা শুরু হয়ে যায়। কোথায় কি থিম হবে সেই নিয়েই চলে চর্চা। সাধারণ মানুষের মধ্যে যেমন আগ্রহ থাকে তেমনি পুজো কমিটি গুলির মধ্যেও থাকে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। বর্তমানে পুজোর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে সল্টলেক (Salt Lake)। নানা থিমে কাড়ছে নজর। সল্টলেকে প্রতি ব্লকে বক্লেই হয় দুর্গা পুজো। যার মধ্যে অতীতে সল্টলেকের FD, BJ, AJ, AK, এই ব্লকগুলির পুজো নজর কেড়েছে দর্শকদের। চলুন দেখে নেওয়া যাক এবছর সল্টলেকের দুর্গাপুজোয় দুবাই ঘুরে যুক্তি তক্কো শুনে প্রসাদ নিই রাজবাড়িতে।

এখন কলকাতার পাশাপাশি পিছিয়ে নেই বিধাননগরও। গত বছর থেকে এই পুজোগুলিকেও ছাপিয়ে গিয়েছে IB ব্লকের পুজো। কারণ গত বছর IB ব্লক অন্যান্য বারের তুলনায় বড় আকারে পুজো করে চমক দিয়েছিল। যার থিম ছিল “Kolkata 2050” । চলতি বছরে তাদের থিম “দুবাই শহর” এবং থিমের নাম “দুবাই দুর্গে দুর্গা”। সল্টলেকের IB ব্লকের পূজো এবছর ৩৯ বছরে পা দিয়েছে। এই পুজোর চেয়ারম্যান বিধান নগর পৌর নিগমের পৌর পিতা তথা বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দার জানান এই প্রথমবার সল্টলেকের বুকে তৈরি হবে “Dubai City” এবং এই পুজোর থিম এর নাম” দুবাই দুর্গে দুর্গা”।

চলতি বছর এই পুজোর থিম উদ্বোধন করেন রাজ্যের দমকলমন্ত্রী তথা বিধান নগর বিধায়ক সুজিত বোস, সমুদ্র বোস, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা সাহা, দেবিকা মুখার্জী, সুবীর চৌধুরী সহ ব্লকের আবাসিকরা। গত বছর IB ব্লকের পূজো কলকাতা ২০৫০ করে যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন, পেয়েছিলেন বিভিন্ন অ্যাওয়ার্ড। রঞ্জন বাবু জানান এই প্রথমবার সল্টলেকে কোন পূজো কমিটি একটি গোটা শহর তাও আবার ‘দুবাই’-এর মত শহর তুলে ধরছে। এই পুজোতে কলকাতা বিখ্যাত শিল্পী রিয়াজ আহমেদ খানের (Reyaz Ahmed Khan) লাইট তাক লাগিয়ে দেবে সমগ্র সল্টলেক এবং কলকাতাবাসীকে।

অন্যদিকে AK ব্লকের পুজোর থিম “যুক্তি তক্ক” যা বাঙালি হামেশাই করতে ভালোবাসে আড্ডা মারার সময়। এই পুজোর থিম উদ্বোধন করেন বিধান নগরের মহানগরিক কৃষ্ণা চক্রবর্তী, বিমল কুন্ডু, শুভ প্রসন্ন ভট্টাচার্য, অভিনেত্রী পায়েল মুখার্জি, সহ পাড়ার আবাসিকরা। থিম উদ্বোধনের দিন রক্তদান শিবির এবং শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেন পুজো উদ্যোক্তারা। এই পুজো বেশ কয়েক বছর ধরে সল্টলেক এর বুকে এক আলাদা ছাপ ফেলেছে। প্রশংসিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে বহু।

আরও পড়ুনঃ GST-তে বড়সড় ছাড়ের ভাবনা! মধ্যবিত্তের হাঁফ ছাড়ার সম্ভাবনা, উৎসবের আগেই সুখবর

সল্টলেকের আরও একটি ব্লক AJ ব্লকের পূজোর থিম ”কাল্পনিক সাবেকি রাজবাড়ী”। যেখানে সাবেকি আনায় দুর্গা মূর্তি থেকে শুরু করে সমগ্র পুজো সাবেকি ঘরেনায় করা হবে। এবছর এই পুজোর থিম উদ্বোধন করেন বিধান নগরের মহানগরিক কৃষ্ণা চক্রবর্তী এবং প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি। এই ব্লকের বিশেষত্ব হলো ব্লকের সমস্ত আবাসিকরা একসাথে এক পরিবার হিসেবে এই পুজো পরিচালনা করেন।

এই পূজো দেখার জন্য প্রত্যেক বছর দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন কারণ BJ, AJ এবং AK ব্লকের পূজো মন্ডপ কাছাকাছি। প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষের ঢল নামে এই পুজো মন্ডপে। AJ ব্লকের পূজো অতীতে বহু পুরস্কার পেয়েছে এবং চলতি উদ্যোক্তার আশা করছেন তাদের পুজো মন্ডপসজ্জা মানুষের ভালো লাগবে। গত বছর থেকে IB ব্লকের পুজো সল্টলেকের বুকে এক নতুন পালক সংযোজন করেছে। এখন দেখার পালা এবছর দুর্গাপুজোয় (Durga Puja) কোন ব্লকের পুজো দর্শকদের নজর কাড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT