Ashok Bhattacharya Siliguri speech:বাম ভোট রামে! সেলিমের উপস্থিতিতেই শিলিগুড়ির জনসভায় বিস্ফোরক স্বীকারোক্তি অশোক ভট্টাচার্যের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিলেন সিপিএমের প্রবীণ নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya Siliguri speech)। দীর্ঘদিনের দলীয় অবস্থান কার্যত নস্যাৎ করে দিয়ে তিনি প্রকাশ্য জনসভা থেকেই মেনে নিলেন যে, গত কয়েকটি নির্বাচনে বামেদের ভোট বড় অঙ্কে বিজেপির ঝুলিতে গিয়েছে। শনিবার শিলিগুড়ির টিকিয়াপাড়া ময়দানে বামেদের একটি জনসভায় বক্তব্য রাখার সময় দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাশে বসিয়েই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। যা নিয়ে বাম শিবিরের অন্দরে অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/15/election-commission-100-percent-webcasting-voter-limit-per-booth-announcement/

একটা সময় উত্তরবঙ্গের রূপকার হিসেবে পরিচিত অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya Siliguri speech) তাঁর জনসংযোগের দক্ষতার জন্য দলের অনেক তাত্ত্বিক নেতার চেয়ে এগিয়ে রাখা হতো। যদিও বর্তমানে বয়সের কারণে তাঁকে দলের মূল কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তবুও বড় জনসভাগুলোতে তাঁর গুরুত্ব কমেনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে অশোকবাবু বলেন, আসন্ন নির্বাচনে বামপন্থীদের পুনরুত্থান অত্যন্ত জরুরি, যা নিয়ে মহম্মদ সেলিম সারা রাজ্যে প্রচার চালাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি স্বীকার করে নেন যে, গত তিনটি নির্বাচনে বহু বামপন্থী মানুষ তৃণমূলকে আটকাতে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে এসেছেন। কর্মীদের সতর্ক করে তিনি সাফ জানান, এই ভুলটা যেন আর কেউ না করেন, কারণ বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া এবং নতুন কিছু সৃষ্টি করাই এখন সময়ের দাবি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অশোক ভট্টাচার্য যখন এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনছিলেন, তখন পাশেই বসে ছিলেন মহম্মদ সেলিম। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা— প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বামেদের নিজস্ব ভোটব্যাঙ্ক উল্লেখযোগ্যভাবে বিজেপির দিকে সরেছে। আলিমুদ্দিন স্ট্রিটের তাত্ত্বিক নেতারা এই ‘ভোট ট্রান্সফার’ বা সমীকরণকে আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকৃতি দেননি। কিন্তু বরাবরই বাস্তববাদী হিসেবে পরিচিত অশোকবাবু এবার সেই তত্ত্বকেই সর্বসমক্ষে মেনে নিলেন।