Election Commission of India announcement:সব বুথে ১০০% ওয়েবকাস্টিং ও ভোটার সংখ্যায় কড়াকড়ি: অবাধ নির্বাচনের লক্ষ্যে বড় ঘোষণা কমিশনের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India announcement)। রবিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিলেন যে, আসন্ন নির্বাচনে প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে। এর ফলে ভোটগ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি কমিশনের নজরদারিতে থাকবে, যা কারচুপি বা অশান্তি রুখতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/15/mamata-banerjee-announces-25-percent-backlog-da-clearance-march-2026/

একই সঙ্গে বুথের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে এবং ভোটারদের হয়রানি কমাতে বুথ পিছু ভোটার সংখ্যায় বড়সড় রাশ টেনেছে কমিশন (Election Commission of India announcement)। কমিশনার জানান, প্রতিটি বুথে সাধারণত ৫০০ থেকে ৭০০ জন ভোটার রাখা হবে এবং কোনো বিশেষ পরিস্থিতিতেও একটি বুথে ১২০০-এর বেশি ভোটার রাখা যাবে না। এর আগে কলকাতা সফরে এসেও তিনি একই বার্তা দিয়েছিলেন, এবার দিল্লির মঞ্চ থেকেও সেই অবস্থানই স্পষ্ট করলেন তিনি। কমিশন চায় ভোটাররা যেন দীর্ঘ লাইন বা ভিড়ের ঝামেলা ছাড়াই স্বচ্ছন্দে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সম্প্রতি নির্বাচনমুখী রাজ্যগুলোতে পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জ্ঞানেশ কুমার জানান, তাঁরা বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিক এবং নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছেন। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে ‘এসআইআর’ (SIR)-এর গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছ ভোটার তালিকাই হলো সঠিক নির্বাচনের ভিত্তি। কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়েন এবং কোনো অবৈধ নাম যেন তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই এই এসআইআর করা হয়েছে। সামগ্রিক পরিসংখ্যানে তিনি উল্লেখ করেন, পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বর্তমানে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছেন এবং মোট ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।