নিউজ পোল ব্যুরো : হকের চাকরি ফেরাতে আজ ফের নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে যোগ্য চাকরিহারারা। অভিযানকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-এর দাবিতে অনড় আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে না হলেও অবশেষে মিলেছে নবান্নে যাওয়ার ছাড়পত্র। ১৮ জন চাকরিহারা শিক্ষক এবং ২জন শিক্ষাকর্মী মিলিয়ে মোট ২০ জন যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে কথা বলতে।
আন্দোলনকারী শিক্ষক তথা চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল বলেছেন, “১৮ জনের তালিকা পাঠিয়েছি। ওনারা অমত করেননি। বলেছেন আপনারা আসুন। তারমানে নিশ্চয়ই দেখা করবেন। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবান্নেই আছেন। এবং আমরা মুখ্যসচিবের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাত চাই। এই আলোচনা চলাকালীনই যোগ্য অযোগ্যের তালিকা ওদের দিতে হবে। মুখ্যমন্ত্রী খুব জেদি, চাই দেখা করুন। বাইশ লক্ষ OMR প্রকাশ কেন করছেন না ? ইমিডিয়েটলি করতে হবে।” এই সাক্ষাৎ-এর পর আদও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেই দিকেই নজর রয়েছে বাইরে থাকা আন্দোলনকারীদের। তাঁদের একটাই তাঁদের হকের চাকরি ফেরাতে হবে এবং তাঁরা নতুন করে SSC পরীক্ষায় বসে নিজেদের আর প্রমাণ করবেন না।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে আজ পথে নামার ডাক দিয়েছিলেন যোগ্য চাকরিহারারা। এই অভিযানে অশান্তির আশঙ্কায় শুরু থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। প্রস্তুত রাখা হয় জলকামান। বসানো হয় ব্যারিকেড ও ছোট গার্ডরেল। মূল চার পয়েন্টে ২৫টি করে হাই রেজোলিউশনের ক্যামেরা বসানো হয়েছে প্রতিটি মুহূর্তকে নজিরদারিতে রাখার জন্য। ৭ দফা দাবি জানিয়ে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেয় ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rzPINrJAqVAruQzi
