নিউজ পোল ব্যুরো: পবিত্র শ্রাবণ মাসের সূচনার সঙ্গে সঙ্গেই উত্তর ভারতজুড়ে শুরু হয়েছে বাৎসরিক কানওয়ার যাত্রা (Kanwar Yatra School Close)। শিব ভক্তদের বিশাল সমাগম লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং হরিয়ানার বিভিন্ন জেলায়। লক্ষ লক্ষ তীর্থযাত্রী খালি পায়ে পদযাত্রা করে গঙ্গাজল সংগ্রহ করে শিব মন্দিরে প্রদান করেন। এই ভীরের ফলে সৃষ্টি যানজট ও নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন একাধিক এলাকায় স্কুল ছুটি ঘোষণা করেছে। কোন কোন জায়গায় বন্ধ থাকবে স্কুল দেখে নিন এক নজরে
আরও পড়ুন:NTA UGC NET: শীঘ্রই প্রকাশিত হতে চলেছে UGC NET জুন ২০২৫-এর ফলাফল, অফিসিয়াল সাইটে চেক করা যাবে সহজেই!
বারাণসী, উত্তরপ্রদেশ: কাশী বিশ্বনাথ মন্দিরকে কেন্দ্র করে বারাণসীতে (Varanashi) প্রতি সোমবার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানওয়ার যাত্রার (Kanwar Yatra School Close) মূল রুটের কাছাকাছি অবস্থিত স্কুলগুলোও এই নির্দেশের আওতায় এসেছে, যাতে তীর্থযাত্রীদের ভিড়ের মাঝে শিক্ষার্থীদের নিরাপত্তা কোনো ব্যাঘাত না হয়।
বুদাউন, উত্তরপ্রদেশ: বুদাউন জেলার প্রশাসন শ্রাবণ মাসে প্রতি সোমবার স্কুল ছুটি ঘোষণা করেছে। কানওয়ারিয়াদের বাড়তে থাকা চাপের ফলে সাধারণ যাতায়াত ব্যাহত হওয়ায়, এই সিদ্ধান্ত শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে।
বরেলি, উত্তরপ্রদেশ: বরেলির (Bareilly) সপ্তনাথ, গুলদিয়া গৌরীশঙ্কর ও সিদ্ধ গোপাল বাবার মতো জনপ্রিয় মন্দির ঘিরে ভক্তদের উপস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, শ্রাবণের প্রতিটি সোমবার এখানে স্কুল বন্ধ থাকবে। যানজট ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
হরিদ্বার, উত্তরাখণ্ড: ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত হরিদ্বারের (Haridwar) সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে। লক্ষাধিক কানওয়ারিয়ার উপস্থিতিতে শহরে ব্যাপক জনসমাগম হয়, যার জন্য প্রশাসন আগাম এই ব্যবস্থা নিয়েছে।
উজ্জয়িন, মধ্যপ্রদেশ: মহাকালেশ্বর মন্দিরের শহর উজ্জয়িনে (Ujjain) ১৪ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতি সোমবার স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। তীর্থযাত্রীদের ভিড়ের কারণে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ।
নুহ, হরিয়ানা: নুহ (Nuh) জেলায় ১৪ জুলাই জলাভিষেক যাত্রার কারণে স্কুল ছুটি (Kanwar Yatra School Close) ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত ভক্ত ও সাধারণ মানুষের চলাচলের সুবিধা ও শৃঙ্খলা বজায় রাখতেই নেওয়া হয়েছে। এই সক্রিয় পদক্ষেপগুলোর মূল উদ্দেশ্য হল ধর্মীয় আবেগ ও নাগরিক নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
